ফেব্রুয়ারি, ২০২৫

 

ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম বাণিজ্যিক অঞ্চল ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন পরবর্তী সহিংসতায় মো: আব্দুস সামাদ(৫৮) নামে এক ব্যক্তি আহত হয়েছে। শনিবর (১লা ফেব্রুয়ারী) রাতে ঝাউডাঙ্গা বাসস্ট্যান্ডে সংলগ্নে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সামাদের বাড়ি ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামে। তিনি সাতক্ষীরা সমাজসেবা অফিসের কর্মকর্তা। তাৎক্ষণিক তাকে দেখতে যান ঝাউডাঙ্গা বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি শাহাজাহান কবির ও সাধারণ সম্পাদক আবু মুছা। সূত্রে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাজার কমিটির নির্বাচনী ফলাফল শুনে বাড়ী যাওয়ার পথে ঝাউডাঙ্গা বাজার বাসস্টান্ড এলাকায় পৌছালে কে বা কারা মটরসাইকেলবিস্তারিত…


কালিগঞ্জে ছাত্র শিবিরের মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখার পক্ষ থেকে মেধাবী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদরাসার হল রুমে কালিগঞ্জ পূর্ব শাখার সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাতক্ষীরা জেলা সাহিত্য সম্পাদক মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো: ফয়সাল হুসাইন, রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী প্রমুখ। এসময় উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধিতবিস্তারিত…


সাতক্ষীরায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল

ডেস্ক নিউজ :: আওয়ামীলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (০১ ফ্রেবুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের ডে-নাইট কলেজ মোড় থেকে আওয়ামীলীগ পরিবারের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করে বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা বড় বাজারে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, ৬নং ওয়ার্ডবিস্তারিত…


ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি- শাহাজাহান, সাধারণ সম্পাদক- আবু মুছা

তবিবুর রহমান :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহাজাহান কবির ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবু মুছা। এছাড়াও সহ-সভাপতি পদে আলহাজ্ব গোলাম রহমান ও মোঃ আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোকলেসুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।বিস্তারিত…


বইমেলায় হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন, ময়লা ফেললেন প্রেস সচিব

নিউজ ডেস্ক :: অমর একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি। শনিবার বইমেলার প্রথম দিনে এ ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ডাস্টবিনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার অফিশিয়াল ফেসবুক পেজে এ ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছে, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেনবিস্তারিত…


কালিগঞ্জে সাংবাদিক ফোরামের কমিটি গঠন

কালিগঞ্জ প্রতিনিধি :: কালিগঞ্জে সাংবাদিক ফোরামের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।১ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডি, আর,এম আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলীর সভাপতিত্বে এবং ফোরামটির উপস্হিত সকল সদস্যেদের সম্মতিতে দৈনিক আমার দেশ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান কে সভাপতি ও দৈনিক জবাবদিহি পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এন টিভির অনলাইন সংবাদদাতা মো: আফজাল হোসেন কে সেক্রেটারি করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাধারণ সভায় কমিটি গঠন ছাড়াও ফোরামটির সদস্যদের দক্ষতা উন্নয়নে করনীয় শীর্ষক বক্তব্যবিস্তারিত…


বর্ণিল আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

নিউজ ডেস্ক :: পঁচিশ বছর আগে ২০০০ সালের পহেলা ফেব্রুয়ারি ‘সত্যের সন্ধানে নির্ভিক’ এ শপথ নিয়ে যাত্রা শুরু হয় দৈনিক যুগান্তরের। স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার লক্ষ্যে যে দৈনিক সৃষ্টি করেছিলেন তা আজ শত শত শাখা প্রশাখায় পল্লবিত হয়ে ধ্রুব তারার মতো জেগে আছে। দেশ ও জনগণের স্বার্থে থেকেছে অবিচল নির্ভীক। এক এক করে পঁচিশ বছর পেরিয়ে ২৬ বছরে পা রাখল যুগান্তর। দিনটিকে স্মরণীয় রাখতে শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে মুঘল কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যমুনা গ্রুপ চেয়ারম্যানবিস্তারিত…


শিল্পী মহেশ চন্দ্র রায়ের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী প্রয়াত মহেশ চন্দ্র রায়ের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা ও ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বালাপাড়ায় সুরধ্বনি সংগীত নিকেতনের পরিচালক, সুরকার, সঙ্গীতশিল্পী বিনয় কুমার রাজবংশী এবং কৃষ্ণ কমল রায় ওই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার বারুণীডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা ছায়ানটের শিক্ষক, শিল্পী ও গবেষক মো. এরফান হোসেন, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক এমবিস্তারিত…


বিডিএমএ’র সাথে আশাশুনির নবাগত ইউএইচএ এর মতবিনিময়

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: সাতক্ষীরা জেলা বিডিএমএ এর নেতৃবৃন্দ আশাশুনি উপজেলায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলামকে ফুলের শুভেচ্ছা ও তার সাথে মত বিনিময় করেছেন। শনিবার দুপুর ১২:৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিডিএমএ এর সভাপতি ও সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাহিনুর আলম সাহিন, সাংগঠনিক সম্পাদক ডাঃ জি এফ সাইফুল ইসলাম, ডাঃ নুরুন্নাহার মনি, আশাশুনি প্রতিনিধি ডাঃ আল ফাহাদ বিন সাদ, ডাঃ আলীফ রহমান, ডাঃ সজনী, ডাঃ জলি প্রমূখ।


আশাশুনি উপজেলা হেলথ এ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত সভায় অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। সাতক্ষীরা জেলা হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন অনুমোদনকৃত কমিটির সভাপতি সাইফুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, সিনিঃ সহ সভাপতি কবির, সহ-সভাপতি মুনিরুজ্জামান ও সারাবান তহুরা, যুগ্ম সাধারণ সম্পাদক মুহসিন উদ্দীন ও কেএম ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক গাউছুল আজম, সহ-সংগঠনিক সম্পাদক অমলেন্দু মন্ডল, খায়রুল বাশার ও আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকাবিস্তারিত…