ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি- শাহাজাহান, সাধারণ সম্পাদক- আবু মুছা

তবিবুর রহমান :: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহাজাহান কবির ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবু মুছা।

এছাড়াও সহ-সভাপতি পদে আলহাজ্ব গোলাম রহমান ও মোঃ আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোকলেসুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মাওলানা অলিউল্লাহ। প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আজহার মাহমুদ। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইমরান হোসেন। এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম, মাওঃ মোঃ জাকির হোসেন, মোঃ রাজু আহমেদ, মশিয়ার হোসেন, আসাদুল ইসলাম, আনারুল ইসলাম ও মুক্তার হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬