বর্ণিল আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

নিউজ ডেস্ক :: পঁচিশ বছর আগে ২০০০ সালের পহেলা ফেব্রুয়ারি ‘সত্যের সন্ধানে নির্ভিক’ এ শপথ নিয়ে যাত্রা শুরু হয় দৈনিক যুগান্তরের। স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার লক্ষ্যে যে দৈনিক সৃষ্টি করেছিলেন তা আজ শত শত শাখা প্রশাখায় পল্লবিত হয়ে ধ্রুব তারার মতো জেগে আছে। দেশ ও জনগণের স্বার্থে থেকেছে অবিচল নির্ভীক।

এক এক করে পঁচিশ বছর পেরিয়ে ২৬ বছরে পা রাখল যুগান্তর। দিনটিকে স্মরণীয় রাখতে শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে মুঘল কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যমুনা গ্রুপ চেয়ারম্যান ও যুগান্তর প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

যুগান্তরের রজতজয়ন্তীতে শুভেচ্ছা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যুগান্তরের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, যমুনা গ্রুপ পরিচালক মনিকা নাজনীন ইসলাম, রোজালিন ইসলাম, সোনিয়া সারিয়াত ইসলাম, এসএম আব্দুল ওয়াদুদ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার ও যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে সালমা ইসলাম বলেন, সত্য কথা বলার নিরন্তর সাহসের নাম যুগান্তর। সাদাকে সাদা আর কালোকে কালো বলাই যুগান্তরের ধর্ম। যুগান্তর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। পত্রিকাটির ২৫ বছরের ইতিহাস সত্য উচ্চারণের এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। যুগান্তরকে একটি বস্তুনিষ্ঠ, সাহসী ও জনগণের মুখপত্র হিসাবে গড়ে তুলতে আমরা সব সময় প্রতিজ্ঞাবদ্ধ।

যুগান্তর প্রকাশক বলেন, হাঁটি হাঁটি পা পা করে ২৫ পেরিয়ে ২৬-এ পদার্পণ করল যুগান্তর। আজ যার কথা বারবার মনে পড়ছে, তিনি হলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম। যিনি ছিলেন যুগান্তরের স্বপ্নদ্রষ্টা। দেশের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে আজ থেকে ২৫ বছর আগে তিনি (নুরুল ইসলাম) যুগান্তর প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নুরুল ইসলাম প্রতিষ্ঠানটি নির্যাতিত-নিপীড়িত অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে গড়ে তুলেছিলেন। এটা করতে গিয়ে তাকে অনেক সময় কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত