মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

 

সৈয়দপুরে নাশকতা মামলায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান জুন গ্রেফতার 

সৈয়দপুর (নীলফামারী)  প্রতিনিধি :: জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে থানায় দায়ের হওয়া মামলায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে বোতলাগাড়ি ইউনিয়নের কিসামত কাদিকোল এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম ২০২৪ সালের ৪ আগষ্ট আসামী কর্তৃক সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন। এরই প্রেক্ষিতে তিনি বাদী হয়ে ওই বছর ৬ সেপ্টেম্বর ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।বিস্তারিত…


কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

 কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মাসিক সমন্বয় সভা গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সার্বিক সহযোগিতা করেন জেজেএসের প্রস্তুুতি প্রকল্প। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম আজাদ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান  কোহিনুর, শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলি, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার দাস, এপিও আবুল কালাম আজাদ বাবলা, এস এম এ মজিদ, এনজিও প্রতিনিধিবিস্তারিত…


কয়রায় বাঘবিধবাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কয়রা(খুলনা)প্রতিনিধি ::  খুলনার কয়রা উপজেলার শীতার্ত অসহায় ও বাঘ বিধবা নারীদের মাঝে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন ও উপকূলে বাঘ বিধবাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ইনিসিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)। মঙ্গলবার  (১১ ফেব্রুয়ারি ) বিকাল ৩ টায় কয়রার খাঁন সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে আমাদী ও বাগালী ইউনিয়নের  ৬০ জন বাঘ বিধবা নারীদের মাঝে এ সকল শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও আইসিডি’র বাস্তবায়নে এই শীতবস্ত্র  বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ,খাঁন সাহেব কোমর উদ্দিন  ডিগ্রী কলেজেরবিস্তারিত…


সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে নগদ অর্থসহ ১২টি পরিবারের প্রায় ৬০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর পশ্চিমপাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা শুধুমাত্র পরণের কাপড়-চোপড় ছাড়া আর কোন কিছু রক্ষা করতে পারেনি। আগুনে ঘরের জিনিসপত্র বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে গুরুতর আগত  হাফিজুল ইসলাম বজুর স্ত্রী ইসমততারা লতাকে (৩০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারের সদস্যরা শেষ মাঘে শীতে খোলাবিস্তারিত…


সৈয়দপুরে মহিলা দলের সাধারন সভা উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠণ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। গঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী তিন মাসের মধ্যে পাঁচটি ইউনিয়ন কমিটি এবং পৌর এলাকার ১৫ টি ওয়ার্ড কমিটি গঠণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারন সভায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা মহিলা দল উপজেলা ও পৌর মহিলা দলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়। শহরের শহীদ ডা.  জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু। এতেবিস্তারিত…


দেবহাটার সখিপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি :: দেবহাটার সখিপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে এখনো সাধারণ মানুষের ধারণা কম। যে কারণে তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারেন তাহলে অনেক ছোটখাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে সমাধান হয়ে যেত। তাইবিস্তারিত…


আখেরি মোনাজাতে শেষ হলো খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১ তম বার্ষিক ওরস শরীফ

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :: মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেষ হয়েছে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১ তম বার্ষিক ওরস শরীফ। গত ৯ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয় ওরস শরীফ। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ ফজর থেকে মিলাদ শরীফ ও আলোচানা শুরু হয়ে সকাল সাড়ে ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ৯,১০ ও ১১ ফ্রেব্রুয়ারি, রোজ রবিবার, সোমবার ও মঙ্গলবার তিন দিনব্যাপি পীর কেবলার ৬১ তম বার্ষিক ওরস শরীফের আখেরি মোনাজাত পরিচালনা করেন খানবাহাদুরবিস্তারিত…


কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় 

O কামরুল হাসান।। কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিজস্ব অফিসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু। মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাগণ পারিবারিক ও ব্যক্তিজীবনের নানা সুবিধা অসুবিধাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা আ.রউফ, বীর মুক্তিযোদ্ধা ছামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হজরত আলি, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকবিস্তারিত…


কয়রা থানার ওসি জি এম ইমদাদুল হক খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। শনিবার খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জানুয়ারী মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভুমিকা রাখা,সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ  বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাল কাজ করায় খুলনা জেলার শ্রেষ্ঠ এসআই  নির্বাচিত হয়েছেন এম রাজেত আলী। ভাল কাজের স্বীকৃত স্বরুপ নির্বাচিত কর্মকর্তাদের সম্মাননা স্মারক,সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেন খুলনাবিস্তারিত…