কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

 কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মাসিক সমন্বয় সভা গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভার সার্বিক সহযোগিতা করেন জেজেএসের প্রস্তুুতি প্রকল্প। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম আজাদ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান  কোহিনুর, শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলি, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার দাস, এপিও আবুল কালাম আজাদ বাবলা, এস এম এ মজিদ, এনজিও প্রতিনিধি কুদরাত উল্যাহ ফারুক বিজু, মিজানুর রহমান, কমিটির সদস্য আলহাজ্ব  মাষ্টার মজিবার রহমান ,বিএম আঃ রাজ্জাক,মুনছুর রহমান সানা, ননী গোপাল মজুমদার, মোল্যা মনিরুজ্জামান মনি,আশিকুজ্জামান প্রমুখ।
সভায় দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপুর্প পদক্ষেপ গ্রহন করার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত