জানুয়ারি, ২০২৫
কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি
নিউজ ডেস্ক ::অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান স্বাক্ষরিত এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণাবিস্তারিত…
হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করা হয়েছে দাবি নাকচ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের
নিউজ ডেস্ক :: সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্টে যে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নাকচ করে দিয়ে বলেছে, এটি সম্পূর্ণ মিথ্যা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট- সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ বৃহস্পতিবার (২ জানুয়ারি) পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘এক্স-এর এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা।’ এতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। বিবৃতিতে বলা হয়, ‘পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’ সূত্র : বাসস
খুলনায় ব্যাটারীচালিত তিন চাকার বাহনের লাইসেন্স দেয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রস্তাবনা গ্রহণ করে অবিলম্বে “ত্রি-হুইলার ও সমজাতীয় যানবাহন ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪” চ‚ড়ান্ত করে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স, মহাসড়কে সাইডলেন, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা, নগরীর গুরুত্বপ‚র্ণ স্থানে পার্কিং স্ট্যান্ড নির্মাণ, ট্রাফিক মামলা-হয়রাণি কমানোসহ ৮ দফা দাবিতে ০২ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১টায় সংগ্রাম পরিষদের খুলনা মহানগর কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা মহানগর কমিটির আহবায়ক এস এম আলমগীর হোসেন বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনেরবিস্তারিত…
লোগো উন্মচনসহ এপিএন ২৪ টিভির ষ্টুডিও’র যাত্রা শুরু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: রংপুর বিভাগের অন্যতম আইপি টেলিভিশন এপিএন২৪ টিভির নতুন লোগো’র উন্মোচন ও ষ্টুডিও’র যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুরের বিভিন্ন রাজনীতিক ও সুধিজনদের অংশগ্রহণে মত বিনিময় সভা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাতে শহরের সিটি সেন্টারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সাংবাদিক ,রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এপিএন২৪ টিভির আগামী দিনের পথচলার বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় । আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারন সম্পাদক শাহিন আকতার শাহিন ,সহ-সভাপতি এ্যাড.ওবায়দুর রহমান,কাজী একরামুলবিস্তারিত…
কয়রায় প্রীতি ফুটবল খেলায় সাবেক ছাত্রদল ফুটবল একাদশ বিজয়ী
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ২ জানুয়ারী) বিকাল ৩ টায় কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কয়রা উপজেলা শাখা এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলায় সাবেক ছাত্রদল একাদশ ১-০ গোলে বর্তমান ছাত্রদল একাদশ ফুটবল দলকে পরাজিক করে চ্যাম্পিযন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর আলম, আবুলবিস্তারিত…
সৈয়দপুরে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত এবং অসহায়দের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মুক্ত আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ। এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা যুববিস্তারিত…
বছরের শুরুতেই সাতক্ষীরাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাটকরো
নিজস্ব প্রতিনিধি :: আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাটকরো (hatkoro.com) বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো হাটকরো । সাতক্ষীরা শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত হাটকরো এই প্রতিষ্ঠানটির মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্যের সমাহার ও দৃষ্টি আকর্ষণ করে এমনই সব রকমারি প্রসার সাজিয়ে হাটকরো যাত্রা শুরু করলো। হাটকরো তে রয়েছে ছোট বড় বিভিন্ন উদ্যোক্তা ও সঙ্গে আছে নতুন উদ্যোক্তাদের পণ্য হাটকরোর মাধ্যমে বিক্রির বিশেষ সুযোগ। ইতিমধ্যে বিভিন্ন ক্রেতারা হাটকরো তে অর্ডার করছেন তাদের কাঙ্ক্ষিত পণ্য কেনার জন্য। স্থানীয়ভাবে রান্নার গ্যাস, কাপড় লন্ড্রি-ওয়াস, আইসক্রিম ও কোমল পানীয় সহ মাছ, মাংস মুদি থেকেবিস্তারিত…
শ্যামনগর হাটে-বাজারে ভেজাল সারে সয়লাব উৎপাদন হচ্ছে ব্যহত, প্রতারিত হচ্ছে কৃষক।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরে নকল ও ভেজাল দস্তা সারে বাজার সয়লাব হয়ে গেছে। নিম্নমানের কীটনাশকও ছড়িয়ে পড়েছে বাজারে। এ অবস্থায় ফলন বিপর্যয়, উৎপাদন খরচ বৃদ্ধিসহ ক্ষতিকর পোকার আক্রমণ ঠেকাতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ ভেজাল রোধে কার্যকর পদক্ষেপ না নিলে চলতি রবি মৌসুমে আলু, পেঁয়াজসহ অন্যান্য চাষাবাদে উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা। জানা যায়, উপজেলার ছোট-বড় হাটবাজার ছাড়াও এলাকার প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট দোকানগুলোতেও অত্যন্ত নিম্নমানের ভেজাল সার এবং নামি-বেনামি কোম্পানির কীটনাশক বিক্রি করা হচ্ছে। আলু, পেঁয়াজ, শাকসবজি ও ধানখেতের আগাছা এবং ক্ষতিকারক পোকামাকড়বিস্তারিত…
অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ ৭ জন আটক
বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের বিজিবি‘র টহলদল তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরা কলেজের ‘প্লাটিনাম জুবলি’র নিবন্ধন ফি পুন:বিবেচনা জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন
নিজ্স্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ‘‘প্লাটিনাম জুবলি’’ অনুষ্ঠানে অংশগ্রহণে প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি পুন:বিবেচনার জন্য জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টা ৪০ মিনিটে জেলা ই-সেবা কেন্দ্রে হাজির হয়ে ১০৫ জন স্বাক্ষরিত এ আবেদন জমা দিয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন ও চলমান শিক্ষার্থীরা। আবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘সাতক্ষীরা সরকারি কলেজ।’ এই কলেজের শুরু থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন সমাপ্ত করেছে। বর্তমান শিক্ষার্থী রয়েছে প্রায় ২০ হাজার।বিস্তারিত…


