হিন্দুদের জন্য চাকরি নিষিদ্ধ করা হয়েছে দাবি নাকচ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের
নিউজ ডেস্ক :: সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের একটি পোস্টে যে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নাকচ করে দিয়ে বলেছে, এটি সম্পূর্ণ মিথ্যা।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট- সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ বৃহস্পতিবার (২ জানুয়ারি) পোস্ট করা একটি বিবৃতিতে বলেছে, ‘এক্স-এর এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা।’
এতে বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না।
বিবৃতিতে বলা হয়, ‘পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’
সূত্র : বাসস
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবারবিস্তারিত…
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত…


