জানুয়ারি, ২০২৫
আশাশুনির জনবসতিতে একেএস ইটভাটায় জ্বলছে কাঠ-টায়ার, হুমকিতে পরিবেশ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আশাশুনি উপজেলার বড়দলে মেসার্স এ কে এস ব্রিকসে প্রকাশ্যে কাঠ ও টায়ার জ্বালানো হলেও দেখার কেউ নেই। অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও তা মানা দূরে থাক ইটের মৌসুমের শুরু থেকেই ভাটাতে কাজ কাঠ ও টায়ার জ্বালানো হচ্ছে জোরেশোরে। ভাটার ম্যানেজার নিলকান্ত সাংবাদিকদের জানান, ম্যানেজ করেই চলছে ভাটার কার্যক্রম। কয়লার দাম বাড়তি থাকায় ম্যানেজ করে লাকড়ি-কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এলাকা ঘুরে দেখা গেছে, মারাত্মক হুমকির মুখে পড়েছে ফসলি জমি, বৃক্ষ ও প্রাকৃতিক পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও কিভাবেবিস্তারিত…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি অনুমোদন
মুহাম্মদ হাফিজ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় ১৬৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয় আগামী ছয় মাসের জন্য সাতক্ষীরা জেলার এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হোসাইন, আর সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদীন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবেবিস্তারিত…
যশোরের গদখালীতে ৩৫ বছরের ফুল ব্যবসা কেড়ে নিয়েছে বিএনপি
নিউজ ডেস্ক :: ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছার পানিসারা পশ্চিম পাড়ার ফুলচাষি ও ব্যবসায়ী আব্দুর সাত্তার। দুই দশকের বেশি সময় ফুল চাষাবাদ ও ব্যবসায়ের সঙ্গে জড়িত। কোন রাজনীতিক দলের সাথে সম্পৃক্ততা নেই তিনি। ৫ আগস্টের পর থেকে বিএনপি ও যুবদলের লোকজন তার ফুলের ব্যবসা দখল করে নিয়েছে। এখন তিনি গদখালী বাজারে উঠতে পারছেন না। তিনি অভিযোগ করে বলেন, ‘গদখালী পাইকারি মোকাম থেকে ফুল কিনে আমি দেশের বিভিন্ন এলাকার দোকানে পাঠায়। বিএনপির কয়েকজন আমার বাড়িতে এসে হুমকি-ধামকি দিয়ে ওইসব দোকানের ব্যবসায়িদের ফোন নম্বর নিয়ে গেছে। এখন তারা ওইসব দোকানে ফুল পাঠাচ্ছে। আমিবিস্তারিত…
শৈত্যপ্রবাহ ছাড়াই শীতে কাঁপছে দেশ
নিউজ ডেস্ক :; দেশে কাগজে-কলমে শৈত্যপ্রবাহ ছিল না গতকাল বৃহস্পতিবার। তা সত্ত্বেও রাজধানীসহ দেশের অনেক অঞ্চলেই অনুভূত হয়েছে হাড়-কাঁপানো শীত। আবহাওয়াবিদরা বলছেন, কাগজে-কলমে শৈত্যপ্রবাহ না থাকলেও শৈত্যপ্রবাহের মতোই বা তার চেয়ে বেশি শীত অনুভূত হয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না আসায় এবং উত্তরের ঠাণ্ডা বাতাসের প্রভাবে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য অনেক কমে যাওয়ায় শীতের এমন দাপট চলছে। আজ শুক্রবারও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। আজ দুপুরের পর কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিলতে পারে। তাতে সাময়িক স্বস্তি মিললেও সামগ্রিকভাবে শীতের অনুভূতি খুব একটা কমবেবিস্তারিত…
সাতক্ষীরাতে ইটভাটায় অভিযানে ৪ লাখ টাকা জরিমানা
নিউজ ডেস্ক :: পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে সাতক্ষীরাতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সাতক্ষীরার মেসার্স এম এম ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাতে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স এম এম ব্রিকসে কোনো পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়নি। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানাবিস্তারিত…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃতির অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় ১৬৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য সাতক্ষীরা জেলার এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হুসাইন, আর সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদিন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোহেনী পারভীন। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুজাহিদুলবিস্তারিত…
আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন এনজিও এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্তবিস্তারিত…
আশাশুনির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন অতিঃ বিভাগীয় কমিশনার সার্বিক
জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় তিনি আশাশুনিতে গমন করেন। আশাশুনিতে গমন করে উপজেলা পরিষদে পৌছলে তাঁকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তিনি এনজিও ব্যুরো বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন। দুপুর ২ টায় তিনি আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি পরিষদের সার্বিক খোঁজখবর নেন। বিকালে তিনি খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান,বিস্তারিত…
কেশবপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::যশোরের কেশবপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির সভাপতি জি এম হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীন খান এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা করেন, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নার্গিস সুলতানা, সদস্য ইউনুস আলী, আইয়ুব হোসেন, জাতীয় ওলামা পার্টির সহ-সভাপতি আব্দুল মোমিন, আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনাবিস্তারিত…
বারী-দেলোয়ারকে সভাপতি-সম্পাদক করে সৃজনশীল প্রকাশক সমিতি গঠন
নিউজ ডেস্ক :: সাঈদ বারীকে সভাপতি এবং দেলোয়ার হাসানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় প্রকাশনা শিল্পের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দুর্বৃত্তায়ন এবং লুণ্ঠনকারী প্রকাশকদের হাত থেকে সাধারণ প্রকাশকদের দীর্ঘ দিনের বৈষম্যরোধে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে হেলাল উদ্দিন ও রাজিয়া রহমানকে। কমিটিতে অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন খান ও শরীফুল হক শাহজী, অর্থ ও দফতর সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম মহিউদ্দিন কলি, সহ-সাংগঠনিক সম্পাদকবিস্তারিত…


