সাতক্ষীরাতে ইটভাটায় অভিযানে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক :: পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে সাতক্ষীরাতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সাতক্ষীরার মেসার্স এম এম ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা  হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাতে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে জানানো হয়েছে, পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেসার্স এম এম ব্রিকসে কোনো পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়নি। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রমও বন্ধ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযানে অংশ নেন।

পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত