সাবেক আইজিপি শহিদুল ও মামুন গ্রেপ্তার
নিউজ ডেস্ক :: সাবেক আইজিপি শহীদুল হককে মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ১৬ নং সেক্টর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।
এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে তাকে হেফাজতে নেয়া হয়। তিনি এখন ডিবিতে আছেন। মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়াতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক দুই আইজিপিকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


