সেপ্টেম্বর, ২০২৪

 

বিএনপি নেতাকে গুলি করতে গিয়ে তরুণ গ্রেপ্তার

নিউজ ডেস্ক :: রাজশাহীর বাগমারায় বিএনপি নেতাকে গুলি করতে গিয়ে জনতার হাতে এক তরুণ ধরা পড়েছেন। তার নাম লিটন হোসেন (২২)। মঙ্গলবার রাতে উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিএনপি নেতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত লিটন উপজেলার ভবানীগঞ্জের পাহাড়পুর গ্রামের ডি এম ফজলুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে মাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমানকে মোবাইলে হুমকি দেন লিটন। পরে তেলিপুকুর গাঙ্গোপাড়া মোড়ে তাদের দেখা হলে এলাকায় ফজলুর রহমানের নিয়ন্ত্রণে থাকা একটি দিঘি ছেড়ে দেওয়ার জন্য বলেনবিস্তারিত…


বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ চালাতে চায়

নিউজ ডেস্ক ::  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ‘জাতীয় সরকার’ ব্যবস্থায় দেশ পরিচালনা দেখতে চায়। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে ‘জাতীয় সরকার’ ব্যবস্থা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত করতে চায়। তৃণমূল  বিএনপির বিভাগীয় মতবিনিময় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা বিভাগের তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতায় এ কথা বলেন তিনি। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও  গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, আমাদের পূর্বসূরিরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়ে গেছেন। এইবিস্তারিত…


জিম্মিদের মৃত্যু ঠেকাতে না পারায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু

 নিউজ ডেস্ক ::  শনিবার গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায়, জাতির কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হুশিয়ারি দিয়েছে, যুদ্ধবিরতি না হলে আরও জিম্মিদের একই পরিণতি বরণ করতে হবে, ‘কফিনে ফিরতে হবে পরিবার-পরিজনের কাছে’। জিম্মিদের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল এখন ইসরায়েল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। অন্যদিকে, ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে বন্ধ হয়ে গেছে দেশটির কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে জিম্মিদের মৃত্যুর ঠেকানোর ব্যর্থতা স্বীকার করে নিজ জাতির কাছেবিস্তারিত…


পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ই সেপ্টেম্বর

নিউজ ডেস্ক :: বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ১৬ই সেপ্টেম্বর সোমবার। বুধবার দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ই সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। গতকাল সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকেবিস্তারিত…


কলারোয়ায় দীর্ঘ কারাভোগের পর বিএনপি নেতাদের মুক্তিলাভ

 কামরুল হাসান।। কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা সাজানো মামলায় ৭০ বছর সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর মঙ্গলবার বিকেলে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা হাবিবুল ইসলাম হাবিব। এরপর বুধবার জামিনে মুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন কলারোয়ার জনপ্রিয় নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা কারাগারের সামনে সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সময় গড়িয়ে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা সাতক্ষীরা কারাগার এলাকা ততক্ষণে জনসমুদ্রে পরিনত হয়। সন্ধ্যার আগে ও পরে একে একে দীর্ঘ কারাভোগের পরবিস্তারিত…


জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা ৪ সেপ্টেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আমীরে জামায়াত বলেন, দীর্ঘ তের বছর পর আজ আমরা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঙ্বঠক করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ অধ্যাপক গোলাম আযম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মরহুম মকবুল আহমাদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সোবহান, অধ্যাপক এ কে এম নাজির আহমাাদ, সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেমবিস্তারিত…


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-র নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

(ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৪) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় আজ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ জহীর । সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: তানভীর খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান মো.  ইউসুফ আলী এবং অডিট কমিটির প্রধান চার্টার্ড অ্যাকাউনটেন্ট ওবায়দুর রহমান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ ফরিদুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবগঠিত পর্ষদ ব্যাংকের সব আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবিস্তারিত…


হাসিনার কথিত গাড়িবহর হামলার মিথ্যা মামলায় আরও ২৫ আসামির মুক্তি লাভ

ষ্টাফ রিপোর্টার (এম এ আজিজ):  ৪ঠা সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে শেখ হাসিনার কথিত গাড়িবহর হামলার মিথ্যা মামলায় আরও ২৫ জন বিএনপির নেতাকর্মী  মুক্তি লাভ করেছে। তারা যথাক্রমে ১. তোফাজ্জল হোসেন সেন্টু ২. তামিম আজাদ মেরিন ৩. আশরাফ চেয়ারম্যান ৪. আব্দুর রকিব মোল্লা ৫. সঞ্জু ৬. সোহাগ ৭. আব্দুর রব ৮. সামাদ ৯. রোমেল ১০. আলতাফ ১১. সাহেব আলী ১২. টাইগার খোকন ১৩. শহিদুল ১৪. সিরাজুল ১৫. গোলাম রসূল ১৬. শাহাবুদ্দিন ১৭. মনিরুল ১৮. শাহিনুর ১৯. গফফার ২০. ময়না ২১.রাজ্জাক ২২. নজরুল ২৩. আব্দুর রাজ্জাক ২৪. রিপনবিস্তারিত…


অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক

 নিউজ ডেস্ক ::  ঢাকাস্থ অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। সামগ্রিকভাবে জামায়াত যে ভূমিকা পালন করেছে, তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশীদেরবিস্তারিত…


বেতন বৈষম্য নিরসনের দাবিতে সাতক্ষীরায় দ্বিতীয় দিনের মতো অডিটরদের কর্মবিরতী

নিজস্ব প্রতিনিধি :: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও এর অধীন অধিদপ্তরের অডিটররা অডিটর পদে দুই ধরনের বেতন-বৈষম্য নিরসন ও দশম গ্রেড বাস্তবায়ন চেয়ে সারা দেশের ন্যায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা জেলা একাউন্টস অফিসের অডিটররা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা সিএজি কার্যালয়ের সামনে অডিটর উপস্থিত হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। সারা দেশে সব সিএজি কার্যালয়ের সামনে ৩ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান তারা। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকবিস্তারিত…