অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক

 নিউজ ডেস্ক ::  ঢাকাস্থ অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

সামগ্রিকভাবে জামায়াত যে ভূমিকা পালন করেছে, তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার আরও কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। এসময় তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র : মানবজমিন।

 

 

 






সম্পর্কিত সংবাদ

  • সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর