সেপ্টেম্বর, ২০২৪
পুরস্কার ফিরিয়ে দিলেন সুদীপ্তা
নিউজ ডেস্ক::আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সরকারি চাকুরেদের নিয়ে ব্যঙ্গ করে মন্তব্য করেন কাঞ্চন মল্লিক। এদিকে বন্ধু কাঞ্চনের কথার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের দেয়া ‘বিশেষ পুরস্কার’ ফিরিয়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রী বলেন, কাউকে তোষামোদ করে নয়, নিজের যোগ্যতায় এই সম্মান পেয়েছিলাম। আজ সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছি। সূত্র:নিউজ ডেস্ক
গাজীপুরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
নিউজ ডেস্ক::গাজীপুরের ভাওয়াল উদ্যানের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া না গেলেও তিনি ভ্যানের সহকারী ছিলেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভাওয়াল উদ্যানের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার বলেন, পুলিশ ‘৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আহতদেরও ওই হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।বিস্তারিত…
আনসারদের মারধরে আহত সেই গাড়িচালকের মৃত্যু
নিউজ ডেস্ক::গত ২৫শে আগস্ট রাতে সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসারদের মারধর ও লাঠির আঘাতে আহত গাড়িচালক শাহীন হাওলাদারের (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহীনের ছেলে হাসান আহমেদ বিশাল বলেন, আমাদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার দক্ষিণ বাজিকারের খণ্ড গ্রামে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ঢাকাতেই থাকি। আমার বাবার সচিবালয়ের সামনে রেন্ট-এ-কারের অফিস রয়েছে। সেখানকার গাড়ি চালাতেন। গত ২৫শে আগস্ট সাধারণ আনসার সদস্যরা যখন সচিবালয় ঘেরাও করেন, সেখানে শিক্ষার্থীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা করে আনসার সদস্যরা। এসব শুনেবিস্তারিত…
আত্মপক্ষ সমর্থনে যা বললেন জ্যোতি
নিউজ ডেস্ক::৩রা সেপ্টেম্বর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে গ্রুপটি খোলা হয়। গ্রুপে সরকারপন্থি শিল্পীরা আক্রোশ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের পক্ষে থাকা শিল্পীদের প্রতি। এমনকি ছাত্রদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেয়ার মতো কথাও বলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ‘আলো আসবেই’ নামক সেই গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও। এ বিষয়ে তিনি বলেন, এটা সত্য যে আমাদের এমন একটি গ্রুপ ছিল। যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুরবিস্তারিত…
গ্লোবাল অ্যাম্বাসেডর আলিয়া ভাট
নিউজ ডেস্ক::অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভিনেত্রী আলিয়া ভাট। ‘এড-এ-মাম্মা’ নামে তার একটি পোশাক ব্র্যান্ড রয়েছে। এমনকি তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার ল’রিয়াল প্যারিসের গ্লোবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। ঐশ্বরিয়া রায় বচ্চন, সোনম কাপুরের পর ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেয়া হয়েছে আলিয়াকে। সূত্র:নিউজ ডেস্ক
দেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন জাতিসংঘের
নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক ::বাংলাদেশের পূর্বাঞ্চলে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল গঠন করেছে জাতিসংঘ। বুধবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তিনি বলেছেন, আমরা আপনাদের জানাতে চাই বাংলাদেশে জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস মসুয়া জাতিসংঘের নিজস্ব সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে ৪ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন। বন্যায় ক্ষতির পরিমাণ উল্লেখ করে ডুজাররিক আরও বলেন, গত মাসের শেষ থেকে বন্যায় বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তহবিলের অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।বিস্তারিত…
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, গ্রেপ্তার ১৪ বছরের কিশোর
নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক ::যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এঘটনায় সন্দেহভাজন এক ১৪ বছরের কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, বুধবার জর্জিয়ার আপালেচি হাইস্কুলে বন্দুক হামলায় দুই শিক্ষার্থী এবং দুই শিক্ষক নিহত হয়েছেন। স্কুলটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ হাজার। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই স্কুলের শিক্ষার্থী কোল্ট গ্রেকে ক্যাম্পাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার করেছেন। প্রাপ্তবয়স্ক হিসেবেই তার বিচার কার্যক্রম পরিচালিত হবেবিস্তারিত…
ভুটানের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে বাংলাদেশ
নিউজ ডেস্ক::ভুটানের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচই জিতেছে বাংলাদেশ। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চান জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। সেই লক্ষ্য নিয়েই ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চাংলিমিথাং স্টেডিয়ামে দু’দল মুখোমুখি হচ্ছে আজ। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচ খেলতে নামার আগে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিয়ার্ড কোচ বলেন, ‘নিশ্চিতভাবেই এখানে আমরা দুটো ম্যাচ জয়ের জন্য এসেছি। তবে আমাদের আগামী বছরের প্রতিযোগিতাগুলোর জন্য সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের উইন্ডো গুরুত্বপূর্ণ। কেননা অফিশিয়াল টুর্নামেন্টগুলোই মূল, যেগুলো আগামী মার্চে শুরু হবে এবং এ কারণেবিস্তারিত…
কৃষিতে টেকসই চাষাবাদ পদ্ধতি সংযোজনের আহ্বান পরিবেশ উপদেষ্টার
নিউজ ডেস্ক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কৃষিতে টেকসই চাষাবাদ পদ্ধতির প্রচলনের ওপর জোর দিয়েছেন। এর মধ্যে জৈব খাদ্য উৎপাদন, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার হ্রাস এবং স্থানীয় কৃষি ও বননির্ভর নৃতাত্ত্বিক সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চাষাবাদে সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরিবেশ উপদেষ্টা ব্যাংককে অনুষ্ঠিত ৮ম আইইউসিএন (প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন) আঞ্চলিক সংরক্ষণ ফোরামে বক্তব্য দেওয়ার সময় কৃষি-খাদ্য ব্যবস্থায় পরিবেশগত নীতিমালা সংযোজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই ফোরামে এশিয়ার বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং পরিবেশগত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। “ট্রান্সফর্মিং এগ্রি-ফুড সিস্টেমস : ইন্টিগ্রেশনবিস্তারিত…
যৌথ বাহিনীর অভিযানে বন্দুক গুলি টাকা জব্দ
বাগের5াট প্রতিনিধি :: বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে একটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা, সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টের জমা বই ও ইয়াবা গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল বিকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানের বাবার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি, সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টের জমা বই ও টাকাবিস্তারিত…


