সেপ্টেম্বর, ২০২৪

 

২৫ জেলায় নতুন ডিসি

নিউজডেস্ক::আন্তর্জাতিকডেস্ক::২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২০শে আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়। ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত উপ-সচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্যাকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পি কে এম এনামুল করিমকে সিলেট, জনপ্রশাসনবিস্তারিত…


ইমরান খানের দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার

নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক::কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) বেশ কিছু শীর্ষনেতাকে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এর একদিন আগে ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে দলটি। সেখান থেকে এক মাইল দূরে কিছু মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে পুলিশ এই গ্রেপ্তার অভিযান চালায়। বার্তা সংস্থা এ খবর দিয়ে বলছে, গ্রেপ্তার করা নেতাদের মধ্যে আছেন পিটিআইয়ের প্রেসিডেন্ট ব্যারিস্টার গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলটির প্রেসিডেন্টকে পুলিশ তার গাড়ি থেকে বের করে নিচ্ছে। তারপর তাকে একটি পুলিশ স্টেশনে হাজিরবিস্তারিত…


এবার জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে দল পেলেন বিজয়

নিউজ ডেস্ক::রিশাদ হোসেনের পর জিম আফ্রো টি-টেন লীগে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক বিজয়। বিজয় দল পেয়েছেন ড্রাফট থেকে। তবে রিশাদ প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পান। দশ ওভারের লীগের ড্রাফটে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। আইকন ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে সতীর্থ হিসেবে পাচ্ছেন বিজয়। আগামী ২১শে সেপ্টেম্বর শুরু হবে জিম আফ্রো টিু১০ লীগের দ্বিতীয় আসর। সবগুলো ম্যাচই হবে জিম্বাবুয়ের হারারাতে। টুর্নামেন্টটি শেষ হবে ২৯শে সেপ্টেম্বর। জিম আফ্রো টিু১০ লীগের প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহীম ও তাসকিন আহমেদ। এ দুজনসহ বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়ই টিু১০ লিগেরবিস্তারিত…


আন্দোলনে নিহত সাতক্ষীরার শহীদ আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব

নিউজ ডেস্ক :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান। এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহবিস্তারিত…


 সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে

কুড়িগ্রামে   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে জামায়াতের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “সুন্দর বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে। আমাদের শহীদরা সুন্দর একাটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়ে দেশ নতুন করে স্বাধীন করে আমাদেকে ঋণী করে গেছেন।  স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি, ভোট দিতে পারেনি, কর্মস্থলে যেতে পারেনি। মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে আসামি করেছে, গুম করেছে, বিচারবর্হিভুতভাবে মানুষকে হত্যা করেছে। জাতির এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দিয়েছে আমাদের এই বীর শহীদরা। রংপুরের আবু সাইদ জীবনবিস্তারিত…


বন্যার্তদের টাকার দুই-তৃতীয়াংশ আত্মসাতের অভিযোগ যুবদলের দুই নেতার বিরুদ্ধে

যশোর প্রতিনিধি :: বন্যার্তদের জন্য সংগৃহীত টাকার দুই-তৃতীয়াংশ আত্মসাতের অভিযোগ উঠেছে যশোরের বাঘারপাড়া উপজেলা যুবদলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে। সংগঠনের সাবেক ১৮ জন নেতার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র গত ১ সেপ্টেম্বর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠিয়েছেন। অবশ্য অভিযুক্ত দুই নেতা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, ‘উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিব যথাক্রমে একলাছ হোসেন ও বিপ্লব বিশ্বাস দুজনকেই চিনি। তারা পরীক্ষিত। সংগঠনের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি চক্র বিনা কারণে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।’ পৌর যুবদলের সাবেকবিস্তারিত…


বাড়িতেই বস্তায় বস্তায় টাকা রাখতেন আমু

নিউজ ডেস্ক  ::  বেপরোয়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে গত ১৬ বছর ধরে শত শত কোটি টাকা আয় করলেও দেশে সাবেক এমপি আমির হোসেন আমু তেমন কোনো সম্পদের সন্ধান মেলেনি। ব্যাংক ব্যবস্থার ওপর তেমন একটি ভরসা ছিল না তার। বস্তায় বস্তায় টাকা তিনি রাখতেন বাড়িতে। যার প্রমাণ মেলে গত ৫ আগস্ট। অর্থবিত্তে ঠিক কতটা ফুলেফেঁপে উঠেছিলেন সাবেক এমপি আমির হোসেন আমু তা জানা সম্ভব না হলেও তার সঙ্গে থাকা ছোট নেতারাও বনে গেছেন কোটিপতি। ৫ আগষ্টের আগ পর্যন্ত দোর্দণ্ড প্রতাপে ঝালকাঠি শাসন করা এই আওয়ামী লীগ নেতার বর্তমান অবস্থান সম্পর্কে জানে নাবিস্তারিত…


ভারতকে শাস্তি দিল যুক্তরাষ্ট্র রাশিয়াকে সহযোগিতা করায়

নিউজ ডেস্ক  ::  রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র দুটি ভারতীয় শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজারবাইজানের সংবাদমাধ্যম নিউজ ডট এজেডের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হলো—গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটির সম্পত্তিবিস্তারিত…


অবশেষে প্রকাশ করা হলো সালমান এফ রহমানের খেলাপি ঋণের হিসাব

নিউজ ডেস্ক : : দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে খেলাপি ঋণের বাইরে ছিলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। অবশেষে প্রকাশ করা হলো তার খেলাপি ঋণের হিসাব। যা এই প্রথমবারের মতো ঋণখেলাপির তালিকাভুক্ত করা হয়েছে। শুধু জনতা ব্যাংকের এক শাখা থেকেই ঋণের নামে প্রায় ২৭ হাজার কোটি টাকা বের করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যা ওই শাখার মোট ঋণের ৬৫ শতাংশ। এরই মধ্যে ১৮ হাজার কোটি টাকার বেশি খেলাপি হয়ে গেছে। এসব ঋণের অধিকাংশই ছিল বেনামি। পরে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়ে বেনামি ঋণগুলোবিস্তারিত…


ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ : শচীন তেন্ডুলকারের সামনে বড় চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক  ::  সামনে ভারত-বাংলাদেশ সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে মাস্টার ব্লাস্টার  শচীন তেন্ডুলকারের সর্বকালের রেকর্ড  চ্যালেঞ্জের  মুখে । এই সিরিজে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ৪০দিনেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে। এটি ভারতের জন্য হোম সিজনের  শুরু যেখানে অক্টোবরের শেষ নাগাদ তাদের পাঁচটি টেস্ট খেলার কথা রয়েছে। এ বারের সিরিজ যথেষ্ট লড়াইয়ের হতে পারে। তার কারণ, সদ্য পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে ভরপুর গোটা টিম। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিরাট কোহলি,বিস্তারিত…