এবার জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে দল পেলেন বিজয়
নিউজ ডেস্ক::রিশাদ হোসেনের পর জিম আফ্রো টি-টেন লীগে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার এনামুল হক বিজয়। বিজয় দল পেয়েছেন ড্রাফট থেকে। তবে রিশাদ প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পান।
দশ ওভারের লীগের ড্রাফটে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। আইকন ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে সতীর্থ হিসেবে পাচ্ছেন বিজয়।
আগামী ২১শে সেপ্টেম্বর শুরু হবে জিম আফ্রো টিু১০ লীগের দ্বিতীয় আসর। সবগুলো ম্যাচই হবে জিম্বাবুয়ের হারারাতে। টুর্নামেন্টটি শেষ হবে ২৯শে সেপ্টেম্বর। জিম আফ্রো টিু১০ লীগের প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহীম ও তাসকিন আহমেদ।
এ দুজনসহ বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়ই টিু১০ লিগের সময় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা এবং টিুটোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন। এ কারণেই এবার যারা বাংলাদেশের টেস্ট পরিকল্পনায় তাদের বেছে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
জিম আফ্রো টি-টেন লীগের প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচ দল, এবার ছয়টি। নতুন যুক্ত হওয়া নিউইয়র্ক স্ট্রাইকার্স লাগোসের পাশাপাশি অন্য দলগুলো হচ্ছে বুলাওয়ে ব্রেভস, কেপ টাউন স্যাম্প আর্মি, ডারবান উলভস, হারারে বোল্টস ও জোবার্গ বাংলা টাইগার্স।
গত আসরের ফাইনালে জোবার্গ বাফেলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ডারবান কালান্দার্স।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


