সেপ্টেম্বর, ২০২৪

 

দেবহাটার কুলিয়ায় জামায়াতের কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি :: দেবহাটার কুলিয়ায় কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন কালে বক্তরা বলেন, বাংলাদেশ স্বাধীন থাকলেও তা প্রকৃত পক্ষে ছিল না। এদেশের মানুষ নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ছিল না। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। দলীয় মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সৎ লোকের শাসন ও ন্যায় প্রতিষ্ঠা করা না গেলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশ ৭১ এ স্বাধীন হলেও আমরা তার কোন সুফল পাইনি। আসুন আমরা সৎ লোকের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মানুষের তৈরী আইন শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। শান্তিবিস্তারিত…


কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন বন সংরক্ষণ অফিসার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন সামাজিক বনাঞ্চল, যশোর এর বন সংরক্ষণ কর্মকর্তা এএসএম জহির উদ্দীন আকন। বুধবার বিকেলে কালিগঞ্জের পিরোজপুর থেকে মৌতলা পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ ২০২৩-২৪ অর্থবছরের স্ট্রীট বাগান পর্যবেক্ষণ করতে এসে তিনি বলেন, ‘বনায়ন দারিদ্র্য ঘোচায়, দেশকে বাঁচায়’ স্লোগানকে বাস্তবায়ন করার মানসে সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম। এর উপকারিতা, সংরক্ষণ এবং কে বা কারা এর উপকারভোগী তার সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি। এসময় উপস্থিত আঞ্চলিক ও বিভাগীয় বন কর্মকর্তারা বলেন, একটি সুন্দর দেশ গঠনে সামাজিক বন সংরক্ষণ ও সম্প্রসারণ অপরিহার্য। সাতক্ষীরা অন্য জেলা থেকেবিস্তারিত…


ঝাউডাঙা বাজারে শিবির কর্মী হত্যায় সাবেক এসপি, ওসি, আ’লীগ নেতাসহ ৪৩ জনের নামে মামলা

নিউজ ডেস্ক :: ২০১৩ সালের ২৪ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপডজেলার ঝাউডাঙা বাজারে আওয়ামী সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অবরোধ ও হরতাল কর্মসুচি চলাকালে হাফিজুর রহমান নামের এক ছাত্র শিবির কর্মী ও ভ্যানচালককে গুলি করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের সলেমান সরদার বাদি হয়ে সাংবাদিক ইয়ারব হোসেন ছাড়াও ৪২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেবিস্তারিত…


কালিগঞ্জে সাংবাদিক শেখ আব্দুল হামিদ এর দাফন সম্পন্ন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদ (৫৮) এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টাই স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় বিএনপি, জামায়াত, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: গত সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে সাংবাদিক আব্দুল হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালবিস্তারিত…


বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন


মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে যা যা করতে হবে

নিউজ ডেস্ক :: জাতীয়  পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে আগামী ১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর), পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করতে হবে। চিঠিতে বলা হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনবিস্তারিত…


বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ভারী বর্ষণের আভাস। 

  নিউজ ডেস্ক :: পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৮৫ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়াবিস্তারিত…


লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন

নিউজ ডেস্ক ::  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনকে ভালভাবে পরিচালনা করেননি, যার কারণে ভারতের লাদাখে ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন। এমনটাই অভিযোগ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস। সভায় এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সৈন্যরা। আমিবিস্তারিত…


নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল

নিউজ ডেস্ক :: নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান। বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। লক্ষ্মীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব সুফিয়া আক্তার রুমী, জয়পুরহাটে বঙ্গবন্ধু হাইটেক সিটি ২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. সাইদুজ্জামান, কুষ্টিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফারহানা ইসলাম, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মনির হোসেন হাওলাদার, শরীয়তপুরে স্বাস্থ্যসেবা বিভাগের উপ সচিব আব্দুল আজিজ, দিনাজপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোবাশশেরুলবিস্তারিত…


দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি নিয়োগকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক::দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। সোমবার দুপুরে রাজধানী কুয়ালালামপুর থেকে গ্রেফতার ওই বাংলাদেশি নিয়োগকর্তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে কমিশন এখনও তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন একটি আবেদন করার পর ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানউদ্দিন আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ওই বাংলাদেশির রিমান্ডের আদেশ জারি করেন। মঙ্গলবার সিনার হারিয়ান পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশি একটি শ্রমিক গ্রুপকে ইমিগ্রেশনে যথাযথ চেক না করেই মালয়েশিয়া প্রবেশের জন্য অনৈতিক লেনদেন করা হয়েছে।বিস্তারিত…