মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে যা যা করতে হবে

নিউজ ডেস্ক :: জাতীয়  পতাকা উত্তোলন,


আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে আগামী ১২ রবিউল আউয়াল (১৬ সেপ্টেম্বর), পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করতে হবে।

চিঠিতে বলা হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সব সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনাও দেয়া হয় চিঠিতে।

চিঠিতে আরো বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া ও মিলাদ এবং হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করবে।

 






সম্পর্কিত সংবাদ

  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ
  • ঢাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
  • প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
  • এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
  • মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি
  • এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা