কালিগঞ্জে সাংবাদিক শেখ আব্দুল হামিদ এর দাফন সম্পন্ন
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
:: ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদ (৫৮) এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টাই স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় বিএনপি, জামায়াত, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে সাংবাদিক আব্দুল হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সম্পর্কিত সংবাদ
পরিবেশ সুরক্ষায় কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে বৃক্ষরোপণ
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে রোকেয়াবিস্তারিত…
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…


