মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ নানা দাবিতে কলারোয়ায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ

কামরুল হাসান :: সারাদেশের সাথে একযোগে কলারোয়ায় উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ নানা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সময় অনুষ্ঠিত আলোচনায় শিক্ষা কর্মকর্তা ও  শিক্ষকমন্ডলী শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দুরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণ পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনেরবিস্তারিত…


কলারোয়া সরকারি কলেজ অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের মতবিনিময় 

কামরুল হাসান :: কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম আনোয়ারুজ্জামানের সাথে তাঁর অফিসকক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক মো.হাবিবুর রহমান(বাংলা), সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মারুফ কবির, কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবির হোসেন, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়কবিস্তারিত…


ভার‌ত যাওয়ার প‌থে সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলা‌দে‌শি আটক

  টিউজ ডেস্ক ::  বসাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরা‌তে কা‌লিয়ানী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।  সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক। তিনি বলেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে সীমা‌ন্তের কালিয়ানী মন্ডলপাড়া থে‌কে ভার‌তে যাওয়ার প্রাক্কা‌লে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক করা হ‌য়ে‌ছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জা‌নি‌য়ে‌ছে, ভারতে চাকরির উদ্দেশ্যে তারা ভারতীয় পাচারকারী শুধা বাসকের (৪৫) মাধ্যমে ভারতে প্র‌বে‌শের চেষ্টা কর‌ছিলেন।বিস্তারিত…


আশাশুনিতে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম (পুষ্টি কমিটি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। অপেক্ষাকৃত টেঁকসই খাদ্য ব্যবস্থাপনা থেকে সকলের জন্য বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার সকালে আশাশুনি সদর ইউনিয়নের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন (গেইন) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, নারী উদ্যোক্তা, স্বাস্থ্য কর্মী, ইমাম সহ সমাজের সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তির অংশগ্রহণে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুলবিস্তারিত…


সরকার ব্যবস্থায় জবাবদিহিতার আহবান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থীদের 

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: বাংলাদেশের যে কোন সরকার ব্যবস্থায় অবশ্যই জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। জবাবদিহিতা না থাকলে সরকারের উপর সাধারন মানুষ আস্থা হারিয়ে ফেলে। সাগর রুনির হত্যার বিচার ৪৮ ঘন্টা থেকে এখন ৪৮ বছরের অপেক্ষায়। সেনানিবাসের মতো নিরাপত্তা বেষ্টনি এলাকায় তনু ধর্ষণ। যার রহস্য আজও কাউকে জানতে দেওয়া হয়নি। সর্বজনীন পরিবহণে নিত্যদিনের যৌন হয়রানি থেকে মাদ্রাসায় বলাৎকারের মতন জঘন্য দুর্ঘটনা অহরহ ঘটেছে আমাদের সোনার বাংলায়। গত রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোঁয়ার যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট এবং এলামনাই অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনেবিস্তারিত…


লন্ডনের পর এবার নিউ ইয়র্কে হামলার শিকার বিএনপি নেতা জুম খোকন

  ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক::মাত্রাতিরিক্ত কমিটি বাণিজ্যের ফলে লন্ডনের পর এবার নিউ ইয়র্কে গণ ধোলাইয়ের শিকার হলেন বিএনপির কেন্দ্রিয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ওরফে জুম খোকন। সোমবার ২৩ সেপ্টেম্বর (নিউ ইয়র্ক সময়) রাত সাড়ে ৮/৯টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে স্বাগত জানাতে যায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতকর্মীরা। আগের দিন রোববার সন্ধ্যায় তিনি লন্ডন থেকে ছুটে আসেন নিউ ইয়র্কে। এসেই তিনি তার পছন্দের লোকজনকে লেলিয়ে দিয়ে বিএনপির একটি প্রস্ততি সভায় হামলার চেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি সভা ভুন্ডুল করেন।বিস্তারিত…


যেসব ভুলে হ্যাক হতে পারে স্মার্টফোন

নিউজ ডেস্ক :: আপনি স্মার্টফোন ব্যবহার করলে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। স্মার্টফোন ব্যবহার করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন তা জেনে নিতে পারেন। কারণ একটি ভুলের কারণে আপনার ফোন চিরতরে হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে প্রযুক্তির সঙ্গে অনেক কিছুর যত্ন নিতে হবে। আসুন এই বিষয় সব কিছু জেনে নেওয়া যাক। বর্তমানে মোবাইলফোনে কথা বলার সময়ও অনেক কিছু মাথায় রাখতে হয়। ফোনে কথা বলার সময় যদি আপনি এই বিষয়গুলি উপেক্ষা করেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে। এই কারণেই এই সময়ে মানুষ খুব সতর্ক থাকে।বিস্তারিত…


সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করবে না: সাখাওয়াত হোসেন

নিউজ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না। অনেকেই মনে করেছিলেন কি না কি হয়, প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।   সোমবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নৌপরিবহণ সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বনিক, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রকল্প পরিচালক কমডোর রাজিব ত্রিপুরাসহ বন্দর ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতবিস্তারিত…


‘এটা ভারত, পাকিস্তান নয়’ শান্তকে বাসিত আলী

 নিউজ ডেস্ক :; চলতি মাসেই পাকিস্তান সফরে গিয়ে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানে মাইলফলক স্পর্শ করে দেশে ফিরে কয়েক দিনের ব্যবধানে ভারত সফরে গিয়ে খেই হারিয়ে ফেলেছে টাইগাররা। সফরের শুরুতে চেন্নাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। পাকিস্তান সফরে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ দলকে ভারত সফরে গিয়ে খেই হারিয়ে ফেলতে দেখে রীতিমতো হতাশ বাসিত আলী। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আফসোস করেই বলেছেন, ‘এটা ভারত, পাকিস্তান নয়।’বিস্তারিত…


বার্নিকাটের গাড়িবহরে হামলা, চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার

 নিউজ ডেস্ক ;; সাবেক মার্কিন রাষ্ট্রদুত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ীবহরে হামলার ঘটনায় রজ্জুকৃত মামলায় সম্পুরক চার্জশিট ভুক্ত আসামী মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।  উল্লে­খ্য, সিয়ামবিস্তারিত…