মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪

 

ঢেলে সাজাতে চাই ইসলামিক ফাউন্ডেশনকে,ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক :: শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা। আ ফ ম খালিদ হোসেন ইসলামি অঙ্গনে তুমুল জনপ্রিয়। তার মূল নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। কওমি, আলিয়া ও বিশ্ববিদ্যালয় দেশে প্রচলিত শিক্ষার তিন ধারাতেই তিনি কৃতিত্বের সঙ্গে পড়াশোনাবিস্তারিত…


সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে

 নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেনো নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে জাতীয় পার্টি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রেরিত নেতাকর্মীদের প্রতি নির্দেশনায় স্বাক্ষর করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এর আগে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অবঃ)বিস্তারিত…


জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে

নিউজ ডেস্ক :;  পুলিশ ও নির্বাচনি সংস্কার এবং বন্যাপরবর্তী পুনর্বাসনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন বাংলাদেশে জাতিসংঘের প্রধান গোয়েন লুইস। এ সময় প্রধান উপদেষ্টা জানান, এটি পুরো জাতির জন্য সবচেয়ে ঐক্যবদ্ধ মুহূর্ত এবং তার সরকারের প্রধান কাজ ছিল সবাইকে একটি উদাহরণ দেখানো। ড. ইউনূস বলেন, এটি দেশের অর্থনীতি সংস্কার এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠানকে ঠিক করার একটি বড় সুযোগ। গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে, যার মধ্যে রয়েছে পুলিশ ও নির্বাচনি সংস্কার। কারণ, অন্তর্বর্তীবিস্তারিত…


আজ ড. ইউনূস-জো বাইডেন বৈঠক

 নিউজ ডেস্ক :; অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আজ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বেঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট, দেশ সংস্কারের নানা পদক্ষেপ, সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র। কীভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনায় বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর ভাবনা নিয়ে কথার পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকারের নানা চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার বিষয় আলোচনায় আসতে পারে। এতে উঠেবিস্তারিত…