বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

 

বাফুফে চাকরির সুযোগ, আবেদনে নেই বয়সসীমা

নিউজ ডেস্ক::বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হিউম্যান রিসোর্সেস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদের জন্য ২ সেপ্টেম্বর থেকে আবেদন চলছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও বাফুফের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ সময় ১৩ সেপ্টেম্বর। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ: হিউম্যান রিসোর্সেস পদসংখ্যা: ০১টি শিক্ষাগত যোগ্যতা: হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে (এইচআরএম) এমবিএ থাকতে হবে আবেদনের জন্য। অন্যান্য যোগ্যতা: বিজনেস ফোকাস, রেজাল্ট ওরিয়েন্টেশন, প্রসেস ওরিয়েন্টেশন, কর্মচারী রিলেশনশিপ ম্যানেজমেন্ট ও ইংরেজিতে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছরেরবিস্তারিত…


‘বিশ্বাস করতে চাই আলো আসবেই’

নিউজ ডেস্ক::সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে। ১৬০ সদস্যের ওই গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম প্রমুখ। স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই গ্রুপে যুক্তদের প্রতি ঘৃণা প্রকাশ করছেন অন্য শিল্পীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর সেই গোপন কথাবার্তা ভাইরাল হওয়ার পর আওয়ামীপন্থি শিল্পীদের নিয়ে সর্বমহলে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ সমালোচনার মাঝে কেউ কেউ নিজেকে জড়িত নয়বিস্তারিত…


খালেদা জিয়াকে শিগগিরই বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড

নিউজ ডেস্ক  ::  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে রাতে ও বৃহস্পতিবার তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। খালেদা জিয়া হাসপাতালের কেবিনে মেডিকেল বোর্ডের সার্বিক তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসনকে দ্রুত সময়ের মধ্যে বিদেশে পাঠানোর বিষয়টি পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার নয়াপল্টনে এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) গত সাড়ে ৪ বছরের মধ্যে বিভিন্ন সময়ে ৪৭৯তম দিন হাসপাতালে ছিলেন।বিস্তারিত…


‘ক্রিকেটারদের সঙ্গে দেখার করার জন্য মুখিয়ে ছিলাম’

নিউজ ডেস্ক::অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন। ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি নিয়ে ডা. ইউনূস বলেছেন, ‘আমি সিরিজ জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কিন্তু ওদের সবার সঙ্গে দেখা করে (পুরো) জাতির পক্ষ থেকেবিস্তারিত…


দেবহাটার সখিপুর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সখিপুর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বেসরকারি সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এর আওতায় সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় অগ্রগতি সংস্থার জেলা প্রজেক্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাল ইসলাম। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস আলী, সমাজসেবক সোলাইমান হোসেন, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য যথাক্রমে শেখ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম,বিস্তারিত…


বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে ছেলে

নিউজ ডেস্ক::জন্মদাতা পিতা আক্তার হোসেনকে (৫৮) কুপিয়ে হত্যা করে পালিয়েছে ছেলে সাকিব হোসেন (২৫)। পারিবারিক কলহের জেরে এমন জঘন্য কাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করেছে।বুধবার রাতের কোনো এক সময় চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডের শিকার আকতার হোসেনের (৫৮) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় হাজীগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর থেকে ঘাতক সাবিক পলাতক রয়েছেন।নিহতের স্ত্রী তাছলিমা বেগম বলেন, আমাদের পরিবারের সদস্য আটজন। এর মধ্যে ছেলে সাকিব ও তার স্ত্রী হোসনে আরা আক্তার ফারহানা রয়েছেন। ছেলে সংসারবিস্তারিত…


গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক:::আন্তর্জাতিকডেস্ক::গাজায় প্রায় ৩০০ ত্রাণকর্মী মারা গেছেন, যার মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি জাতিসংঘের কর্মী বলে জানিয়েছে জাতিসংঘ৷ গাজায় নিহত জাতিসংঘের কর্মী ও অন্যান্য ত্রাণ কর্মীদের হত্যার ঘটনায় জবাবদিহির অভাবও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ জাতিসংঘের মহাসচিব বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য৷ গাজায় যুদ্ধ শুরুর পর তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহু তার ফোন ধরেননি বলে জানান গুতেরেস৷ খবর ডয়চে ভেলের।গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘অত্যন্ত নাটকীয় লঙ্ঘন ঘটছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেনবিস্তারিত…


কলারোয়া সরকারি কলেজের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ 

কলারোয়া প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের নানা অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদল নেতৃবৃন্দ আল্টিমেটাম দিয়ে বলেন, আগামি রবিবারের মধ্যে সকল অভিযোগের সমাধান করতে হবে। অন্যথায় কলেজ প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, আবির হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফয়সাল হোসেন, যুগ্মবিস্তারিত…


পরিবর্তনের প্রত্যাশা : সংস্কার কমিশনের দায়িত্বে ৬ বিশিষ্ট নাগরিক 

 নিউজ ডেস্ক ::  ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংস্কারের প্রাথমিক উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কারে কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, চলতি মাসে পূর্ণাঙ্গ কমিশন গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ ১লা অক্টোবর থেকে শুরু করতে পারবে এবং পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। ছয় জন বিশিষ্ট নাগরিককে সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কারে ড. শাহদীনবিস্তারিত…


‘অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ’

নিউজ ডেস্ক::সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। ‘ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক। তাহলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর জেঁকে বসতে পারবে না।’ রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতেবিস্তারিত…