শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪

 

দিবালার গায়ে মেসির ১০ নম্বর জার্সি, করলেন গোল এবং জেতালেন দলকে

নিউজ ডেস্ক ::চিলির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানাননি, লিওনেল মেসির অনুপস্থিতিতে তার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠতে পারে। কোপা আমেরিকায় পাওয়া চোটের কারণে এখনো মাঠের বাইরে মেসি। তাকে ইঙ্গিত করেই স্কালোনি বলেন, ‘১০ নম্বর জার্সির একজনই মালিক আছে।’ অবশেষে মালিক বদলালো অল্প কয়েক ম্যাচের জন্য। পাওলো দিবালার গায়ে উঠলো মেসির ১০ নম্বর জার্সি। চিলিকে বুয়েন্স আয়ার্সের মাটিতে শুক্রবারের ম্যাচে ৩-০ গোল উড়িয়ে দিলো আর্জেন্টিনা। গোল করলেন দিবালাও। এর আগে স্কালোনি মেসির জার্সি প্রশ্নে বলেন, ‘লিও আগেও যখন অনুপস্থিত ছিল, আনহেল কোরেয়া এটা (১০ নম্বরবিস্তারিত…


মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক ::কক্সবাজারে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ক্যাউ নন্দা (৩০) নামের এক সদস্য হাসপাতালে মারা গেছেন। পরে মিয়ানমার দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে রামুর মহাবিহার শ্মশানে ক্যাউ নন্দার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।নন্দা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পুলিশ ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। ৩৪ বিজিবির অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন সংঘর্ষ অব্যাহত রয়েছে। এরবিস্তারিত…


শুধু ন্যাশনাল ব্যাংকেরই সঞ্চিতি ঘাটতি ১৪ হাজার কোটি টাকার বেশি

নিউজ ডেস্ক ::রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঘাটতি ১৪ হাজার ৯৭৭ কোটি দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় এর বিপরীতে বাড়ছে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) ঘাটতির পরিমাণও। চলতি বছরের জুন শেষে সরকারি ও বেসরকারি খাতের ১০টি ব্যাংক সঞ্চিতি ঘাটতিতে রয়েছে, যেগুলোতে সম্মিলিত ঘাটতির পরিমাণ ৩১ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রভিশন ঘাটতিতে প্রথমে বেসরকারি ব্যাংক থাকলেও দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। শুধু একা ন্যাশনাল ব্যাংকেরই সঞ্চিতি ঘাটতি ১৪ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকগুলোতে প্রাতিষ্ঠানিক সুশাসন এবং ব্যাংকিং ব্যবসার ভিত্তি মজবুতবিস্তারিত…


ঘরোয়া উপায়েই কমবে পায়ের গোড়ালি ফাটা

নিউজ ডেস্ক ::শরীরে পানির ঘাটতি হলেও পায়ের পাতা শুষ্ক হয়ে উঠতে পারেময়শ্চারাইজেশন না হলে এবং অতিরিক্ত দূষণের প্রভাবেও গোড়ালি ফাটতে পারে ঘরে-বাইরে কাজের চাপ সামাল দিতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় হয় অনেকে। সময় বের করে টুকটাক মুখ আর চুলের যত্ন নেওয়া হলেও পায়ের দিকে একেবারেই নজর দেন না অনেকেই। আর তাই পায়ের খসখসে চামড়া কিংবা ফাটা গোড়ালির সমস্যা বেড়ে যায়।ত্বকের এক প্রকার গ্রন্থি থেকে তেল নিঃসরণ হয়, পায়ের গোড়ালিতেও এরকম গ্রন্থি থাকে। কিন্তু শুষ্ক হয়ে যাওয়ার কারণে ত্বকের গ্রন্থি থেকেও তেল নিঃসরণ হয় না। এই রুক্ষ হয়ে যাওয়ার কারণে পাবিস্তারিত…


নিছক শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে না

নিউজ ডেস্ক ::সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা জানতে ধারাবাহিক আয়োজনে আজ ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। সাক্ষাৎকার নিয়েছেন নিহার সরকার অংকুর। সরকার পতনের আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে ইসলামী আন্দোলন। এখন কি বিএনপির সঙ্গে আপনাদের দল সামনের দিনের রাজনীতি করবে?  নিছক শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে না। আমরা ইসলামের নীতি আদর্শকে ক্ষমতায় নিতে চাই। নীতি আদর্শবিহীন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষমতায় নিলে আবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। ফায়দাটা কী? মানুষ কত জীবন দেবে? কত রক্ত দেবে? তাই আমরা শুধু নেতার পরিবর্তনবিস্তারিত…


বন্যার্ত মানুষের পাশে আইএসডি’র শিক্ষার্থীরা

[ঢাকা, ০৫ সেপ্টেম্বর, ২০২৪]: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিয়ে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। বন্যাদুর্গত এসব মানুষের পাশে দঁাড়িয়েছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডি’র শিক্ষার্থী ও শিক্ষকরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। তারা কুমিল্লা অঞ্চলের ২ হাজার বন্যাপীড়িত পরিবারের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পেঁৗছে দেন। বানভাসি মানুষের সহায়তায় অনুদান নিয়ে এগিয়ে আসেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মীরাসহ পুরো আইএসডি পরিবার। স্বেচ্ছাসেবার ভিত্তিতে তারা ত্রাণ সংগ্রহ করেন, প্যাকেট করেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পেঁৗছে দেন। গ্রেড ১২ এর শিক্ষার্থীরা এই পুরোবিস্তারিত…


কাছে এসে আমজাদের চোখে-মুখে গুলি করে পুলিশ

নিউজ ডেস্ক ::ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করে ভারত পালিয়ে যাচ্ছেন সে সময়ে তুমুল সংঘর্ষ চলছিল রাজধানীর যাত্রাবাড়ীতে। দুপরের পর পুলিশের গুলিতে আহত হন নোয়াখালীর যুবক আমজাদ। পুলিশের গুলিতে চোখের দৃষ্টি হারিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন পঙ্গু হাসাপাতালে।আমজাদ বলেন, ‘সেদিন দুপুরের পর যাত্রাবাড়ির ছাদ থেকে গুলি করে। আমার পায়ে গুলি লাগার পর মাটিতে পড়ে যাই। তখন সবাই পালায় যায়। এই সময় দুইটা পুলিশ আমার কাছে আসে। আমি অনেক কষ্টে হাত তুলে গুলি না করতে অনুরোধ করি। কিন্তু দশ হাত দূর থেকে ওরা আমার চোখ এবং পিঠেবিস্তারিত…


দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না : মৎস্য ও প্রাণিসম্পদ

দেশীয় খামারিদের কথা মাথায় রেখে সরকার আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে নতুন করে হিমায়িত গরুর গোশত আমদানির পক্ষে একটি মহল তৎপরতা শুরু করেছে। তারা নানাভাবে চাপ দিচ্ছে। আমরা কোনো গোশত আমদানি করতে চাচ্ছি না। সময় তিনি জানান, এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানি করা হবে না। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা ফরিদা আখতারবিস্তারিত…


ভারতের জন্য এখন ‘গলার কাঁটা’ শেখ হাসিনা

 নিউজ ডেস্ক :;  গত ২০ জুলাই বিতর্কিত কোটা পদ্ধতি বাতিলের রায় দেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এর পরদিন অর্থাৎ ২১ জুলাই দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’র সম্পাদকীয়র শিরোনাম ছিল ‘ডিসটার্বিং ইন ঢাকা’। এতে উল্লেখ করা হয়, আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক-বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে – যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্যও একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান-সমর্থিত সরকারবিস্তারিত…


বিএনপি নেতার বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ৬

নিউজ ডেস্ক ::  জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বিএনপি নেতা টিপু তরফদারের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে। আটকদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা যৌথবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জয়নাল আবেদিন এ অভিযান পরিচালনা করেন। যৌথবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে সীমান্ত শহর দর্শনা পুরাতন বাজারে মো. টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপন মিটিং করছে। সেই মোতাবেক বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করলে যৌথবাহিনী দেখে ১৫-২০ জন প্রাচীর টপকে পালিয়ে যায়। বাকি ৬ জনকে আটক করা হয়।বিস্তারিত…