শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪

 

শাজাহান খান ৭ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ :: রাজধানীর ধানমন্ডি থানার মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করাবিস্তারিত…


২২২ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়

 নিউজ ডেস্ক :: মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে ২২২ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে বাংলাদেশি ছাড়াও ৫ জন চীনা ও ১ জন ভারতীয় নাগরিক আটক হয়েছে। শুক্রবার কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মাদ জেইন বলেন, ‘কেদাহ জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের ইনটেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় ২২৮ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। যাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি।’ বিস্তারিত…


তিস্তার পানি বণ্টনের বিষয়টি সমাধান হওয়া উচিত : ভারতীয় সংবাদমাধ্যমকে ড. ইউনূস

নিউজ ডেস্ক :;   তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিষয়টি ঝুলে থাকার কারণে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে জানান তিনি। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন ড. ইউনূস। ঢাকায় তার সরকারি বাসভবনে এ সাক্ষাৎকার দেন তিনি। ড. ইউনূস বলেন, ‘আমি যদি জানি, আমি কতটুকু পানি পাব, সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই, তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেইবিস্তারিত…


কক্সবাজারে যৌথ অভিযানে অস্ত্রসহ আটজন গ্রেপ্তার

নিউজ ডেক্স :: শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের সময় বিপুল অবৈধ দেশী-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবুল কালাম চৌধুরী। সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮ জন।   গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক, তার ভাই কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন, মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান, মাহমুদুল হকেরবিস্তারিত…


বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী মুশতাক আহমেদ

নিউজ ডেস্ক::বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের যুগ এখনই শেষ হচ্ছে না। পাকিস্তানে সফলতম সফর শেষে তিনি ছুটিতে গেছেন। তবে খুব বেশি হলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি থাকবেন। ওই আসর শেষেই তার সঙ্গে বিসিবির চুক্তি শেষ হবে। এরপর কে হবেন বাংলাদেশের প্রধান কোচ?পাকিস্তানের কিংবন্তি স্পিনার মুশতাক আহমেদ গত এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই মাসের চুক্তিতে বাংলাদেশের স্পিন পরামর্শক হয়েছিলেন। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের জন্য দিনভিত্তিক চুক্তি করেন। আসন্ন ভারত সফরে অবশ্য মুশতাককে পাচ্ছে না বাংলাদেশ দল। আপাতত বিচ্ছেদ হলেও ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে কাজ করার ইচ্ছা আছে তার।গণমাধ্যমকে মুশতাক বলেছেন,বিস্তারিত…


শুক্রবার মেট্রোরেল চালাতে সময় চায় ডিএমটিসিএল

নিউজ ডেস্ক::শুক্রবার মেট্রোরেল চলাচলের উদ্যোগ নিলেও তা আপাতত শুরু হচ্ছে না। আজ বিকাল থেকে মেট্রোরেল চলাচল শুরু হওয়ার কথা ছিল। সপ্তাহের এই দিনটিতে(শুক্রবার) মেট্রোরেল পরিচালনা করতে আরও সময় নিতে চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড(ডিএমটিসিএল)। চালু হওয়ার পর থেকে শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয়দিন( শনিবার-বৃহস্পতিবার) মেট্রোরেল চলাচল করছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের স্টেশনগুলোতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। ডিএমটিসিএলের এমআরটি-৬ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মোহাম্মদ জাকারিয়া এসব তথ্য জানান। সরকারের এ অতিরিক্ত সচিব বলেন, ‘শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে যথেষ্ট কনফিউশন আছে। আমাদেরবিস্তারিত…


‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠন করতে হবে: আ স ম রব

নিউজ ডেস্ক ::ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ও বিজয়ের মাস পূর্তিতে গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠনের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই মহান গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে যে সুযোগে সৃষ্টি হয়েছে তা বেহাত হতে দেয়া যাবে না। তাই প্রতিমুহূর্তে অপশক্তির বিরুদ্ধে যেমন সতর্ক থাকার প্রয়োজন আছে তেমনি সমাজের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন গণমানুষের সমন্বয়ে সকল পাড়া, মহল্লা, গ্রাম, গঞ্জ, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, নগর,বিস্তারিত…


‘ছাত্র-জনতার বিপ্লব সারা বিশ্বে প্রশংসিত’

নিউজ ডেস্ক ::বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অত্যাচার-অবিচারের সকল সীমা লঙ্ঘন করেছিল আওয়ামী লীগ। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল ছাত্র-জনতা। ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার সময়ের সঠিক বিপ্লব এখন সারা বিশ্বে প্রশংসিত। বৃহস্পতিবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) বিএনপি’র আয়োজনে খাসেরহাট বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ ছাড়াও চাঁচড়া ও সোনাপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পৃথক আরও দুইটি পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেনবিস্তারিত…


ইত্যাদি এবার শেরপুরের মধুটিলা ইকোপার্কে

নিউজ ডেস্ক ::‘আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানতে এবং জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে শেরপুরে। মঞ্চ নির্মাণ করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন মধুটিলা ইকোপার্কে। অনুষ্ঠানে শেরপুরের পালাগানের শিল্পী তারা বয়াতী এবং পান্থ কানাই একটি ভিন্নরকম লোকসংগীত পরিবেশন করেছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। এ ছাড়াও শেরপুরকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্যশিল্পী। কোরিওগ্রাফিবিস্তারিত…


সেনাবাহিনীর কোনো এজেন্ডা নেই: পাকিস্তান আইএসপিআর

নিউজ ডেস্ক ::‘পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যদি পাকিস্তান সেনাবাহিনীর কোনো ব্যক্তি ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য অথবা বিশেষ কোনো এজেন্ডাকে অনুমোদন করার জন্য কাজ করেন তাহলে সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। এতে জড়িত যেকারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী জাতীয় বাহিনী। তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) ফয়েজ হামিদকে ভূমি গ্রাস এবং একটি বেসরকারি হাউজিং সোসাইটি থেকে মূল্যবান জমির মালিক হওয়ার অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে তিনি এসব মন্তব্য করেন।বিস্তারিত…