সুনামগঞ্জে আশ্রয়ণের ঘরে আগুন, এক পরিবারের ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন একই পরিবারের ছয়জন। সোমবার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গভীর রাতে এ ঘটনা ঘটার পর খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ওসি মো. এনামুল হক।

আশ্রয়ণ প্রকল্পের ওই ঘরে থাকতেন দিনমজুর এমারুল হক স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। আগুনে তিনিসহ স্ত্রী পলি আক্তার, তাদের সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা পুড়ে মারা গেছেন।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় রায় চৌধুরী বলেন, হাওরবেষ্টিত আশ্রয়ণটিতে ৩৪টি ঘর ছিল। রাতে আগুন লাগলেও সেখানে যাওয়ার উপায় ছিল না।

ওসি মো. এনামুল হক বলেন, খবর পেয়েই আমরা ছুটে এসেছি। এসে জানতে পেরেছি ঘরটি ভেতরে থেকে তালা দেওয়া ছিল। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না