সাতক্ষীরার রেউই বাজারে সীরাতুন নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত

মোঃ ওসমান :: সাতক্ষীরা সদরের ১নং বাঁশদহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আমীর মাওঃ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও পরিচালক খুলনা অঞ্চল মুহাদ্দিস আঃ খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা মসজিদ মিশনের সভাপতি ও ঝাউডাংগা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওঃ শাহাদাৎ হোসাইন, উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ ,সহকারী সেক্রেটারী মাওঃ আঃ সবুর, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওঃ আঃ হামিদ, মাওঃ আঃ মজিদ,মাওঃ রমজান আলি, ইউনিয়ন নায়েব আমীর মাওঃ ইব্রাহীম হোসেন প্রমুখ।

মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ডাঃ মাওঃ ওসমান গণী।






সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ