মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বালিয়াডাঙ্গা বাজারে বিক্ষোভ সমাবেশ

তবিবুর রহমান :: মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সে বক্তব্যকে বিজেপির এক নেতা সমর্থন দেওয়ার প্রতিবাদের সাতক্ষীরা কলারোয়া উপজেলার ০৫ নং কেঁড়াগাছি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে বালিয়াডাঙ্গা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদরাসা, স্কুল, কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মোঃ সাবুর আলী, ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান কবীর, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ তবিবুর রহমান, বাকসা দাখিল মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন সিরাজী, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নাসির উদ্দীন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মাওলানা ফিরোজ আহমেদ আজাদী।

উল্লেখ্য, গত আগস্ট মাসে রাসুল (সা.)–কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল