snews
গিগাবাইট নিয়ে এলো যুগান্তকারী জেড৮৯০ মাদারবোর্ড
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট টেকনোলজি সম্প্রতি এর যুগান্তকারী জেড৮৯০ মাদারবোর্ড নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই নেক্সট-জেনারেশন মাদারবোর্ডগুলো এআই ইন্টেগ্রেশন এবং পারফরম্যান্সের দিক দিয়ে পেশাদারদের জন্য দারুন অভিজ্ঞতা নিশ্চিতে নতুন মানদণ্ড নির্ধারণ করবে। সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স –এআই) সমৃদ্ধ এই মাদারবোর্ডগুলো সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে। গিগাবাইট জেড৮৯০ তে ব্যবহার করা হয়েছে ডি৫ বায়োনিক কোরসা টেকনোলজি, যা মেমোরি পারফরম্যান্সকে ডিডিআর৫ এক্সএমপি ৯৫০০ ও তার ওপরে নতুন করে উন্নীত করতে সক্ষম। ডিডিআর৫ মেমোরির জন্য এটি সত্যিই এক দারুন এআই-সমৃদ্ধ ওভারক্লকিং টেকনোলজি; যেখানে সফটওয়্যার,বিস্তারিত…
বরখাস্ত হাথুরুসিংহে, নতুন কোচ সিমন্স
অসদাচরণের জন্য বরখাস্ত হলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার জায়গায় অন্তর্বর্তীকালীণ কোচ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ও কোচ ফিল সিমন্স। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন সিমন্স। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলেনে এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। গত বছর ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিলো তার। কিন্তু দ্বিতীয়বারের মত মেয়াদ পূর্তির আগেই বিদায় নিতে হচ্ছে হাথুরুসিংহেকে। অসদাচরণের জন্য হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার ঘোষণা দেন বিসিবিরবিস্তারিত…
সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নিউজ ডেস্ক :: স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী মোবিস্তারিত…
আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
নিউজ ডেস্ক :: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর)। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাবোর্ডে এই ফল প্রকাশ হবে। এবারও শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে। এবার এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। মোট পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখের মতো। সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনারবিস্তারিত…
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
নিউজ ডেস্ক :: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি। করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করেবিস্তারিত…
আশাশুনিতে সাপের কামড়ে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার আশাশুনিতে সাপের কামড়ে মনজিত মণ্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়দল গ্রামের বাশিরাম মন্ডলের ছেলে। ওই যুবকের স্বজন পবিত্র রায় বলেন, সোমবার রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ মনজিত মন্ডলকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসক দেখান। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এমন সংবাদ পাওয়া যায়নি এবং মৃতের পরিবারের থেকে এখানো থানায় কোনো তথ্য জানানো হয়নি।
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়’র সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়। সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক পরিদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেনবিস্তারিত…
ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আমের চারা বিতরণ
মোঃ ওয়ালীউল্লাহ, সাতক্ষীরা :: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শিবিরের জনশক্তি এবং সাধারণ ছাত্রদের মাঝে ১ হাজার আমের চারা বিতরণ করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সাতক্ষীরা জেলা জামায়াতের অফিসের সামনে ছাত্রশিবিরের জনশক্তি এবং সাধারণ ছাত্রদের হাতে আমের চারা তুলে দেয়া হয়। গাছের চারা পেয়ে ছাত্ররা উচ্ছ্বাস প্রকাশ করেন। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি ছাত্রনেতা আল মামুন, সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান এবং অফিস সম্পাদক নুরুন্নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রনেতা আল মামুন বলেন, এসব গাছবিস্তারিত…
সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নাগরিক আটক
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১২ অক্টোবর) আনুমানিক বেলা ২ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর তলুইগাছা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ওই ভারতীয় ভিসাবিহীন নাগরিককে আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকের নাম মোছাঃ বিলকিচ আক্তার (৩৫)। সে ভারতের উত্তর প্রদেশের স্যান্ট কবির নগরের পৃথিয়া গ্রামের সুরুজের স্ত্রী। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক বিকাল সাড়ে ৫ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজিবি অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবি’রবিস্তারিত…
মোদির দেওয়া মুকুট উদ্ধার করতে পারলে পুরস্কার দেবে সাতক্ষীরা পুলিশ
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। এ ঘটনায় চোরকে ধরিয়ে দিতে পারলে সন্ধানকারীকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ পুরস্কারের ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। চোরকে ধরিয়ে দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে সন্ধানকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। জানা গেছে, গত ১০ অক্টোবর দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটেরবিস্তারিত…


