snews
সাতক্ষীরার শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার দেবহাটায় শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা নিজ নিজ জেলায় ক্রীড়া ক্ষেত্রে কিছু কিছু উন্নয়ন করলেও সামগ্রিকভাবে দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করা হয়নি। ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, নতুন স্টেডিয়াম তৈরি করার চেয়ে পুরাতন স্টেডিয়ামের সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশবিস্তারিত…
ইয়াং মুসলিম জেনারেশনের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: ইয়াং মুসলিম জেনারেশনের কার্যকরী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমির অডিটরিয়মে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইয়াংমুসলিম জেনারেশনের সভাপতি মাওঃ মোস্তাফিজ বিল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হান্নান ও মোঃ মশিউর রহমান। সহ সভাপতি নূরুল বাশার, মোঃ মনিরুজ্জামান মিনু, মোঃ আব্দুস সালাম, হাফেজ আবু মুছা, মোঃ ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিলন, মোঃ মোস্তাফিজুর রহমানবিস্তারিত…
সাতক্ষীরায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা :: সাতক্ষীরায় বিভিন্ন শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল। শুক্রবার (১১ অক্টোবর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী বৈকারী এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালীন তিনি বলেন, গত ০৯-১৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম শারদীয় দূর্গোৎসব উদযাপিত হচ্ছে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলায় প্রায় অর্ধশত পূজামন্ডপ রয়েছে। গত ০২ অক্টোবর হতে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক উক্ত পূজা মন্ডপসমূহ এবংবিস্তারিত…
সাতক্ষীরার শাল্যে বেতনা নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন
শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়াড শাল্যে গ্রামে বেতনা নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে সদর বিএনপির সভাপতি এ্যাড. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহম্মাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার অন্যতম সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ ‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা ইয়ারুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বরবিস্তারিত…
ধুলিহরে জামায়াতের মাসিক বৈঠক অনুষ্ঠিত
আব্দুর করিম, ধুলিহর :: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন জামায়াতের মাসিক ইউনিয়ন বৈঠক বৃহঃবার (১০ অক্টোবর) ইউনিয়ন আমীর মাওঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান মেহমান হিসাবে বক্তব্য পেশ করেন, সদর পূর্ব নায়েবে আমীর মাওঃ আজাদুল ইসলাম। তিনি বলেন, আগে আমরা নিজের দলের পরিচয় দিতে ভয় পেতাম এখন জলাবদ্ধতা স্বেচ্ছায় শ্রম প্রদানকারীদের (কাবিখা) ইউনিয়ন পরিষদে বিতরণ করার সুযোগ পাচ্ছি। আগের আমরা অন্যের খোজ নেতাম এখন আমাদের খোজ খবর নেয়। সমাজের সার্বিক উন্নয়ন করতে হলে আমাদের সামাজিক কাজ বেশি বেশি করতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর পূর্ব আমীরবিস্তারিত…
ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন
নিউজ ডেস্ক :: ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সম্প্রতি জানা গিয়েছিল, রতন অসুস্থ অবস্থায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সেই দাবি উড়িয়ে দেন শিল্পপতি। সমাজমাধ্যমে তাঁর অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, নিয়মমাফিক চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই নিয়ে উদ্বেগের কিছু নেই। বিবৃতিতে জানানো হয়, ‘সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। আপনাদের জ্ঞাতার্থেবিস্তারিত…
পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৮
নিউজ ডেস্ক :: সদর উপজেলায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে গেলে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৪ চারজন শিশু, ২ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছে। প্রাইভেট কারটিতে দুটি পরিবারের সদস্যরা ছিল। তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণ শেষে পিরোজপুর হয়ে ঢাকায় ফিরছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জ্ঞানসা এলাকায় নুরানী গেটের সামনে রাত ২ টার দিকে এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েবিস্তারিত…
ধুলিহরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর চাউল বিতরণ
রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহরে জলবদ্ধতা নিরসনে বেতনা নদী খননে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ধুলিহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ধুলিহর ইউনিয়নের বাগডাংগা, দামারপোতা, বড়দল, গোবিন্দপুর, তালতলা, কাজীর বাসা, বালুইগাছা, ধুলিহরের আংশিক, জানানাবাজ এবং কোমরপুরে ভারী বৃষ্টিতে জলবদ্ধতার নিরসনের জন্য অত্র এলাকার দিনমজুররা স্বেচ্ছায় শ্রম দান করে তার জন্য কাজের বিনিময়ে খাদ্য বিতরণ করা হয়। ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজান চৌধুরী সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারীবিস্তারিত…
কুখরাালি আহমাদিয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ;: সাতক্ষীরা কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সেখ সাহিদুল ইসলাম ও কামরুল হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা কুখরালী আহমাদিয়া দাখিল মাদ্রাসার শুকুর আলী মিলিতায়ন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গির মোরতাজা সহ সুপার মো: আলিম,আবু তালেব, মোঃ কবিরুল,মো : মনিরুজ্জামান, মোঃ ইয়াসিন,মোঃ মহিউদ্দিন, মোঃ হাকিম হুজুর, মোঃ মুজিবর হুজুর, মোঃ সুবাহান তাপস ঘোষ, মোছাম্মদ নুরজাহান প্রমূখ। বিদায় অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রী, কর্মচারী ও শিক্ষকদের পক্ষ থেকে দুইজন বিদায়ীবিস্তারিত…
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :: আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সম্পাদক আনিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান,উপজেলা টিম সদস্য সাবেক মেম্বার খোরশেদ আলম,সদর ইউনিয়ন সভাপতি আবুল কাশেম,আবারুল ইসলাম,হযরত আলী, মইন হোসেন,বুলবুল আহমেদ,আয়ুব রসুলসহ উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। একই সাথে মহিলা শ্রমিকবিস্তারিত…


