snews

 

সাতক্ষীরা আইনজীবী সমিতির মনোনয়নপত্র দাখিল

শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। রবিবার (২০ অক্টোবর) দুপুর একটা হতে বেলা ৩ টা পর্যন্ত সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনরদের নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী ১১ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, এড. আব্দুস সাত্তার, অ্যাডভোকেট এম শাহ আলম সহ-সভাপতি পদে এড. এম আবু বকর, এড. মো. মহিতুল ইসলাম, এড. এস এম মোশাররফ হোসেন সিদ্দিকী, এড.বিস্তারিত…


ঝাউডাঙ্গা ভূমিহীন কল্যাণ সংগঠনের কমিটি গঠন ও আলোচনা সভা

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের উদ্যোগে ঝাউডাঙ্গা ইউনিয়ন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা সিনিয়র ফাযিল মাদ্রাসা অডিটরিয়ামে সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যান সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য মোঃ সিদ্দিকুল ইসলাম, মাওঃবিস্তারিত…


ফিংড়ীতে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন :: ফিংড়ীতে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন প্রকল্প জামে মসজিদের যুব কমিটির আয়োজনে এ সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক জনাব সাজ্জাদ আলির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফিংড়ী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক স্কালার, আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতী ইসলামীর সদর থানার নায়েবে আমীর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মাওঃ আজাদুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়তে ইসলামী ফিংড়ী ইউনিয়ন সেক্রেটারি হযরতবিস্তারিত…


ঝাউডাঙ্গায় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৪ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী প্রভাষক আশরাফুল আলম বুলু। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য পেশ করেন, ঢাকা মাহনগর দক্ষিনের কর্মপরিষদ সদস্য মোঃবিস্তারিত…


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪.১। যেসব জেলায় ভূমিকম্প অনুভূত- ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ। ভূমিকম্পের সর্বশেষ আঘাত- সর্বশেষ ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়।বিস্তারিত…


হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান তিনি। তবে দখলদার সেনারা জানত না তারা সিনওয়ারকে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, হামাস প্রধান ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছেন। এছাড়া দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তার মৃত্যুর তথ্য জানিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহবিস্তারিত…


ঝাউডাঙ্গা বাজার কমিটি গঠন: আহবায়ক অধ্যক্ষ খলিলুর রহমান ও সদস্য সচিব মাওঃ আব্দুল মজিদ

নিউজ ডেস্ক :: ঝাউডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। ঝাউডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান কে আহবায়ক ও মাওঃ আব্দুল মজিদ কে সদস্য সচিব মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট এ অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার (১৭ আক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল উদ্দীন বর্তমান ঝাউডাঙ্গা বাজার কমিটি বিলুপ্তি ঘোষনা করেন এবং ৫ সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তীকালীন বাজার কমিটি অনুমোদন দেন। উক্ত কমিটিতে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান কে আহবায়ক ও ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুলবিস্তারিত…


লক্ষ্মীপূজা আজ

নিউজ ডেস্ক :: বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ (বুধবার)। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা হয়। এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী। সে জন্য এই পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের প্রতীক। উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, উর্বরতা, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী। তাই লক্ষ্মী ঐশ্বর্যের দেবী। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে আসেন। সে কারণে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মীপূজা হয়। বার্ষিক এই পূজা ছাড়াও প্রতি বৃহস্পতিবার বাঙালি হিন্দুদের অনেক পরিবারে লক্ষ্মীপূজা হয়।বিস্তারিত…


এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু আজ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন। ফল পুনঃনিরীক্ষণের এ আবেদন গ্রহণ শুরু হবে বুধবার (১৬ অক্টোবর) এবং তা চলবে আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) পর্যন্ত। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রকাশিত ফলাফলে কেউ সংক্ষুব্ধ বা অসন্তষ্ট হলেবিস্তারিত…


গিগাবাইট নিয়ে এলো যুগান্তকারী জেড৮৯০ মাদারবোর্ড

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট টেকনোলজি সম্প্রতি এর যুগান্তকারী জেড৮৯০ মাদারবোর্ড নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই নেক্সট-জেনারেশন মাদারবোর্ডগুলো এআই ইন্টেগ্রেশন এবং পারফরম্যান্সের দিক দিয়ে পেশাদারদের জন্য দারুন অভিজ্ঞতা নিশ্চিতে নতুন মানদণ্ড নির্ধারণ করবে। সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স –এআই) সমৃদ্ধ এই মাদারবোর্ডগুলো সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে। গিগাবাইট জেড৮৯০ তে ব্যবহার করা হয়েছে ডি৫ বায়োনিক কোরসা টেকনোলজি, যা মেমোরি পারফরম্যান্সকে ডিডিআর৫ এক্সএমপি ৯৫০০ ও তার ওপরে নতুন করে উন্নীত করতে সক্ষম। ডিডিআর৫ মেমোরির জন্য এটি সত্যিই এক দারুন এআই-সমৃদ্ধ ওভারক্লকিং টেকনোলজি; যেখানে সফটওয়্যার,বিস্তারিত…