বল্লী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাকসুদুর রহমান, বল্লী :: বল্লী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের বাউলডাঙ্গা জামে মসজিদে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব মিজানুর রহমান পিকলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শূরা এবং কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রসূল, উপজেলা কর্মপরিষদ সদস্য ডঃ মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ সামছুর রহমান, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ সাঈদুর রহমান, সেক্রেটারি মুজাহিদ ইসলাম।

বল্লী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মোঃ রফিকুল ইসলাম’র পরিচালনায় সম্মেলেন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বল্লী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউনূছ আল আনসারী।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় প্রবাসী ও স্থানীয় ভাইদের সহযোগীতায় ঈদ উপহার বিতরণ
  • ৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল
  • বড়খামার যুব কমিটি গঠন: সভাপতি মফিজুল, সম্পাদক রবিউল
  • খানপুরে ঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ৩
  • সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ খলিলুর রহমান
  • ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল
  • ঝাউডাঙ্গায় ইয়াং মুসলিম জেনারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত