snews

 

সাতক্ষীরায় জামায়াতের ইউথ লিডারশিপ প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শাখারা উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপি ইউথ লিডারশিপ প্রোগ্রাম-২০২৪ এর ব্যানারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিশে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জমায়াতের নব নির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর সম্ভাব্য নেতৃত্ব যুবকদের হাতে। আপনারা এগিয়ে আসলে সাংগঠন এগিয়ে যাবে দূর্বার গতীতে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের ভিত্তি এই যুবক ছাত্ররাই রচিতবিস্তারিত…


সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে সদর হাসপাতালসহ ভুঁইফোড় বেসরকারি ক্লিনিক এর নানা অনিয়ম দুর্নীতি ও চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণার প্রতিবাদে ২৬শে অক্টোবর (শনিবার) সকাল ১০টায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তারা বলেন “সাতক্ষীরার মানুষ সরকারি সকল হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, যক্ষ্মা হাসপাতালসহ মা ও শিশু সাস্থ্য কেন্দ্র ডাক্তার ও কর্মকর্তাসহ কর্মচারীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না।বিস্তারিত…


সাতক্ষীরায় দুই পত্রিকা সম্পাদকসহ ৪ জনের নামে মামলা

নিউজ ডেস্ক :: পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে এক শ্রমিক নেতাকে মারপিট করে ৬০ হাজার টাকা আদায় এর অভিযোগে সাতক্ষীরার দুই পত্রিকা সম্পাদক ও একজন সাংবাদিকসহ চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা শহরের রসুলপুরের জহুর আলী সরদারের ছেলে নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনরু সরদার বাদি হয়ে বৃহষ্পতিবার রাতে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুরের মৃত কোমরউদ্দিনের ছেলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, আশাশুনি উপজেলার কুল্ল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের আব্দুল আজিজেরবিস্তারিত…


ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা জামায়াত অফিস অডিটরিয়ামে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুস সবুর, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনিছুর রহমান, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, মাওঃ মহিদুল ইসলাম, মাওলানা নূরুল বাসার,বিস্তারিত…


ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা, প্রজ্ঞাপন জারি

আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। গতবিস্তারিত…


বল্লী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাকসুদুর রহমান, বল্লী :: বল্লী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের বাউলডাঙ্গা জামে মসজিদে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব মিজানুর রহমান পিকলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শূরা এবং কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রসূল, উপজেলা কর্মপরিষদ সদস্য ডঃ মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারিবিস্তারিত…


সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক ‘ রোড -শো’ অনুষ্ঠিত

মামুন হোসেন :: আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক ‘রোড-শো’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১অক্টোবর) বিকাল ৪ টায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই ‘রোড -শো’ শুরু হয়। উক্ত ‘রোড-শো’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জন অনিমেষ কুমার, তিনি বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং চলন্ত গাড়ীতে উঠানামা না করা, চালকের মনোযোগ বিঘ্ন হয় এমন কিছু না করা এবং সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এসময় আরোবিস্তারিত…


চেলসিকে হারিয়ে ফের শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। রবিবার চেলসির মুখোমুখি হওয়ার আগে আর্সেনাল ও ম্যানসিটির কাছে এই জায়গাটি হারানোর শঙ্কায় ছিল তারা। আর্সেনাল হেরে যাওয়ায় এক নম্বরে টিকে ছিল অলরেডরা, কিন্তু ম্যানসিটি জিতে তাদেরকে পেছনে ফেলে। তিন ঘণ্টা না যেতেই আবার সবার উপরে লিভারপুল। অ্যানফিল্ড স্টেডিয়ামে চেলসি পরীক্ষায় উতরে গেছে আর্নে স্লটের শিষ্যরা। ২-১ গোলে জিতেছে তারা। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রাখলো লিভারপুল। এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে নামতে হলো ম্যানসিটিকে ২০। ২৭ মিনিটে লেভি কলউইল বক্সের মধ্যে ফাউল করেন কুর্টিসবিস্তারিত…


পদত্যাগের ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের

এইচএসসিতেও অটোপাসের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ-অবরোধের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (২০ অক্টোবর) রাতে পদত্যাগ করার সিদ্ধান্তের কথা জানান তিনি। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমি পদত্যাগ করলে যদি শিক্ষার্থীদের অটোপাসের দাবি পূরণ হয়, সেজন্য এ ঘোষণা দিলাম। তাতেও যদি তারা আমাদের মুক্ত করে দেয়। আগামীকাল মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিব। এর আগে দুপুর থেকে আজ রোববার রাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে ঢুকে বিক্ষোভ ও অবরোধ করেন একদল শিক্ষার্থীরা। তারা বলছেন, বিক্ষোভ চলাকালে তাদের ওপর হামলাবিস্তারিত…


সাতক্ষীরা আইনজীবী সমিতির মনোনয়নপত্র দাখিল

শাহ জাহান আলী মিটন :: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। রবিবার (২০ অক্টোবর) দুপুর একটা হতে বেলা ৩ টা পর্যন্ত সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনরদের নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী ১১ টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, এড. আব্দুস সাত্তার, অ্যাডভোকেট এম শাহ আলম সহ-সভাপতি পদে এড. এম আবু বকর, এড. মো. মহিতুল ইসলাম, এড. এস এম মোশাররফ হোসেন সিদ্দিকী, এড.বিস্তারিত…