snews

 

কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

তবিবুর রহমান :: কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা থেকে ২০২৪ সালে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জয়নাল আবদীন। প্রধান অতিথির বক্তব্যে মো: জয়নাল আবদীন বলেন, দাখিল ও আলিম পরীক্ষায় যারা মেধার স্বাক্ষর রেখেছো তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের এ অর্জন ধরে রাখতে হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে রয়েছে। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীরা নৈতিক চরিত্রে বলীয়ানবিস্তারিত…


লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

নিউজ ডেস্ক :: লালমনিরহাটের পাটগ্রামে করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ইসলাম নগর গ্রামের মৃত আব্দুল বিটের ছেলে আজিজার রহমান (৬০), ওই এলাকার মমিনপুর গ্রামের সদর উদ্দিনের ছেলে আব্দুল ওহাব (৪৫), সফর উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০) ও ইসলাম নগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক হোসেন (৫৫)। স্থানীয়রা জানান, আলাউদ্দিন নগরে রেললাইনের পাশে ধান মাড়াই করছিলেন কৃষকরা। কয়েকজন কৃষক রেললাইনের ওপর এবং রেললাইন ঘেঁষে দাঁড়িয়েছিলেন। ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পাননি কৃষকরা।বিস্তারিত…


ঝাউডাঙ্গায় ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

এস.এস আব্দুল্লাহ :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝাউডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) সাতক্ষীরা সদরের ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি ঝাউডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর যুবদল বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপিপ, ঢাকা পলিটেকনিক কলেজের সাবেক ছাত্রনেতা মোকেছুর রহমান পলাশ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান হোসেন বাবলু, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, মোখলেসুর মেম্বার, লিটন শেখ, ফারুক সরদার, আইয়ুব, আশানুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ওবিস্তারিত…


ভারতে পালিয়ে যাওয়ার সময় কলারোয়ার আওয়ামীলীগ নেতা বেনাপোলে আটক

নিউজ ডেস্ক :: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। সে সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। মামলা নম্বর – ৫২। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞাবিস্তারিত…


ঝাউডাঙ্গা থেকে ৩টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে ভারতে পাচারকালে ৩টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারি কে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন(৫১) সে ঢাকার রায়েরবাগ থানাধীন রায়েরবাগ গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে। রবিবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টা দিকে এ আটকের ঘটনা ঘটে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক রবিবার বেলা সাড়ে ১২ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি- ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন তুজুলপুর এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে। এমনবিস্তারিত…


ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানালেন বক্তাগণ

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় উদ্বোধণী অনুষ্ঠানে বক্তাগণ বলেছেন, ঝাউডাঙ্গাতে আবারো প্রেস ক্লাবের কাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত। আমরা চাই প্রেস ক্লাব সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। শনিবার (৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রেস ক্লাবের আহবায়ক একরামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল নাছের ডিউক, আলতাফ হোসেন, মাওলানা মহিদুল ইসলাম, মাস্টার ওয়ালিয়ারবিস্তারিত…


কাকডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ যুবক আটক

আরিফ হোসেন রনি :: কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক আটক করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোলচত্বর বাজার এলাকা থেকে রাশেদুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম সাতক্ষীরার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিজিপির নায়েক হরমুজের নেতৃত্বে একটি দল গোলচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে সীমান্ত এলাকায় গমনকালে মো. রাশেদুল ইসলাম নামে এক যুবককে আটকবিস্তারিত…


ঝাউডাঙ্গা যুবকমিটির বাৎসরিক মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদে যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান পলাশের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, মোঃ আব্দুল গনি, মোঃ এরশাদ, রুবাই, হাবিবুর রহমান, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঝাউডাঙ্গা যুব কমিটির গতবারের মাহফিল সঠিক সময় অনুষ্ঠিত না হওয়ার কারণে হাজারো মুসলিম জনতার অনুরোধে আগামি ৭ই জানুয়ারি-২০২৫ ইং তারিখে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠেবিস্তারিত…


মাওলানা খলিলুর রহমান মাদানীর পিতার মৃত্যুতে সাতক্ষীরা জামায়াতের শোক

আবু সাইদ বিশ্বাস :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানীর পিতা আব্দুল জব্বার তরফদারের মৃত্যুতে গভীর শোক জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। মরহুম আব্দুল জব্বার তরফদারের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতারা বলেছেন, মরহুম আব্দুল জব্বার তরফদার একজন গুণিজন ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি অসংখ্য ভালো কাজ করে গেছেন। মহান আল্লাহ তায়ালা মরহুম আব্দুল জব্বারের জীবনের ভুলভ্রান্তি ক্ষমা করে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে। বার্ধক্যজনিত কারণে ৯৫বিস্তারিত…


সাতক্ষীরায় সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সৃজনশীল, দক্ষ-প্রত্যয়ী ও সময়ের শ্রেষ্ঠ সাংবাদিক হতে প্রশিক্ষণের বিকল্প নেই। এই গুরুত্ব অনুধাবন করে  সাতক্ষীরা সদরে নবীন সাংবাদিকদের নিয়ে আয়োজন করে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। আজ শুক্রবার (৮ নভেম্বর) অর্ধ দিনব্যাপী নবীন সাংবাদিকদের নিয়ে সাতক্ষীরার শহরের মুন্সিপাড়া সদর অফিস অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা গণ জাগরণ পত্রিকা জেলা প্রতিনিধি আনিছুর রহমানের সভাপতিত্বে ও জবাবদিহির পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান মিল্টন’র সঞ্চালনায় বাছাইকৃত নবীন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক আলোর পরশ পত্রিকার সাবেক সম্পাদক প্রফেসর ওবায়দুল্লাহ। এসময় তিনি সাংবাদিকতায় ক্যারিয়া গড়া ও টিকে থাকাসহ নানা দিকবিস্তারিত…