snews
শোকাবহ জেল হত্যা দিবস আজ
নিউজ ডেস্ক :: আজ শোকাবহ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করেছিল। প্রতি বছরের মতো আজ রবিবারও শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে জাতীয় চার নেতাকে। বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকারবিস্তারিত…
ধুলিহরে মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরাসার শুভ উদ্বোধন
রুহুল কুদ্দুস, ধুলিহর :: ধুলিহরে মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরাসার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সাতক্ষীরা সদরের ধুলিহর (কাছারী পাড়ায়) মফেজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদরাসার উদ্বোধন করা হয়। অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ ক্বরী আনওয়ারুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম, জমিদাতা সদস্য গোলাম হাসান(হেলি) ও গোলাম মোস্তফা ওরফেবিস্তারিত…
শ্যামনগর মুন্সিগঞ্জে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের আমির গাজী আবুল হোসেন’র সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাষ্টার আনিছুর রহমানের সঞ্চালনায় সুধী সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-০৪ আসনের গাজী নজরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক প্রভাষক মহসিন আলেম উলামসহ আরোবিস্তারিত…
অনলাইন সংবাদপত্র ও সাংবাদিকতা: প্রেক্ষিত সাতক্ষীরা
মোঃ মুনসুর রহমান :: পঞ্চাশের দশকে ইন্টারনেট আবিষ্কার হলেও সর্বপ্রথম অনলাইন সংবাদপত্র প্রকাশিত হয় ১৯৭৪ সালে, যার নাম ছিল নিউজ রিপোর্ট। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদপত্র তাদের ছাপা সংস্করণের পাশাপাশি অনলাইন সংস্করণ চালু করে। দিন যাচ্ছে আর তথ্যপ্রযুক্তির উন্নয়ন ঘটছে। আর্থ-সামাজিক উন্নয়ন অগ্রগতিতে, মানুষের জীবনমান উন্নয়নে, পারিপাশির্^ক অবস্থার ইতিবাচক পরিবর্তনে খবরের কাগজ ও টেলিভিশন এবং রেডিও মানুষের যে প্রয়োজন মেটাতে পারছিল না, তা পূরণে অনেকাংশে সক্ষম হয়ে উঠেছে অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল। বিশেষ করে মোবাইলফোন ইন্টারনেটের বিস্তৃতির সঙ্গে সঙ্গে অনলাইন সংবাদপত্রের সংখ্যা বেড়েছে অনেক দ্রুত। একবিংশ শতাব্দীর প্রথম ভাগ অর্থাৎবিস্তারিত…
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন
মুহাম্মদ হাফিজ :: “মানুষ, বৃক্ষের মতো আনত হও,হও সবুজ ’’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে। ৩১ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় সাতক্ষীরা সদর দেবনগর লাবসা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে, পেয়ারা,অর্জুণ, গর্ণুজ, বহেরা, নিম,কদবেল, কাঞ্চন, তেতুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ও ভেষজ বৃক্ষরোপন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাবসা দাখিল মাদ্রাসার সুপার জনাব রুহুল আমিন।এছাড়াও উপস্থিত ছিলেন আরবী শিক্ষকবিস্তারিত…
মাদক বিরোধী অভিযানে ইয়াবা আটক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর গাজীপুর ও তলুইগাছা বিওপি’র বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ভারতীয় ইয়াবা আটক করেছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন(৩৩ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর ও তলুইগাছা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৬ এস হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্হান এবং ১২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরেবিস্তারিত…
দেবহাটায় সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন
এমএ মামুন :: দেবহাটার সখিপুরে সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে^ অবস্থিত ঈশিকা অটো’র নতুন সংযোজন এ ডিলারশীপ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতে দোয়া অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা এবং কেক ও ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন ডিজিএম ইখতিয়ার হোসেন। অনুষ্ঠানে সাউদি ডিলার ও ঈশিকা অটো’র পরিচালক আনারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বি.বি.এম.এলটি ডিজিএম ইখতিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লুব্রিকেন্ট অপারেশন এজিএম মাহবুবুর রহমান, লুব্রিকেন্ট এজিএম একরামুল হক, আর.এফ.এল এক্সক্লুসিভের ডেপুটি ম্যানেজার বনি আমিন, জোনাল ম্যানেজারবিস্তারিত…
শাহরুখের জন্মদিনের পার্টিতে অতিথি থাকছেন যারা
বলিউডের কিং খান শাহরুখের বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা কঠিন। যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ে, সেই শাহরুখই পা দেবেন এবার উনষাটে! আগামী ২ নভেম্বর ৫৮ বসন্ত পার করবেন বলিউড বাদশাহ। আর সে উপলক্ষ্যেই এবার বড় এক পার্টির আয়োজন করছেন নিজের বাসা মান্নাতে। শোনা যাচ্ছে শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকাবিস্তারিত…
শপথ নিলেন সাতক্ষীরা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল
নিউজ ডেস্ক :: ২০২৫-২০২৬ সেশনের জন্য সাতক্ষীরা জেলা জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। কেন্দ্রীয় আমীরের পক্ষে নবনির্বাচিত আমীরের শপথ পড়ান মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় নেতা মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, খুলনাবিস্তারিত…
স্বৈরাচারের দোসররা যেন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই আমরা একমত পতিত স্বৈরাচার-মাফিয়া সরকারের বেনিফিশিয়ারিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তবর্তীকালীন সরকারের লক্ষ্য অর্জন সহজ হবে না। আজ (মঙ্গলবার) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থ হাসিল করতে পতিত পরাজিত শক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করত। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের কোনো একটি ঘটনার বিচার করেনি তারা। যারা অপকর্মের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ধর্মপ্রাণ মানুষদেরবিস্তারিত…


