snews
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথমটিতে হেরে শুরু করে টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ম্যাচে মাঠে নেমেছে লাল-সবুজের দল। তবে শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান জনি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধেও কাটে সমতায়, তবে ৯০ মিনিট খেলা শেষে ম্যাচের ইনজুরি সময়ে পাপন সিংহের গোলে জয়ের উল্লাসে ভাসে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর গোল না হলে মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে সমতা আনে টাইগাররা। ম্যাচের শুরু থেকে মালদ্বীপ খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণাত্মক খেলে।বিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কতৃক আয়োজিত সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের তুজুলপুর ফুটবল মাঠে যুগরাজপুর বনাম বলাডাঙ্গার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন আমীর প্রভাষক ইকবাল হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ রবিউলবিস্তারিত…
মাহফিল বাস্তবায়নে ঝাউডাঙ্গা যুবকমিটির মতবিনিময় সভা
এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও যুব কমিটির উপদেষ্টা মোঃ খলিলুর রহমান। বক্তব্য রাখেন, যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান (পলাশ), যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস আলী, মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাস্টার মঈনুল ইসলাম, মাস্টার আব্দুল হামিদ, যুব কমিটির সহ সভাপতি সোহারাব হোসেন সাজু, বিশিষ্টবিস্তারিত…
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল
নিউজ ডেস্ক :: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এরমাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। শুক্রবার (১৫ নভেম্বর) ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয়। তবে এ বছর— অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে বলেছেন, “ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪বিস্তারিত…
সাতক্ষীরায় পেশাজীবী বিভাগের উদ্যোগে শিক্ষাশিবির অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের উদ্যোগে ১৫ই নভেম্বর শুক্রবার মুন্সিপাড়া কাজী শামসুর রহমান মিলনায়তনে এক পেশাজীবী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পেশাজীবী শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের বিভাগের৷ উপদেষ্টা নুরুল হুদা। পবিত্র কুরআন থেকে হেদায়েতী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজীবি বিভাগের উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও ইসলামী এডুকেশন সোসাইটির কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ সিরাজুল ইসলাম। পেশাজীবী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করে ইনস্টিটিশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইন্জিনিয়ার শেখ আল আমিন। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন,” একটা সমাজ পরিবর্তন করতেবিস্তারিত…
সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নিউজ ডেস্ক :: “সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, অন্তরকে সুস্থ করলে দেহ সুস্থ থাকবে। তিনি কুরআনের রেফারেন্স দিয়ে বলেন আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা আশ শামসে চন্দ্র- সূর্যে শপথ করে বলেছেন, “যে নিজেকে শুদ্ব করে,সে সফলকাম হয়। আর যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।”বিস্তারিত…
সাতক্ষীরা সদর ব্রহ্মারাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ০৬ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ৯ টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়াগ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন ১৪ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলা সহকারী সেক্রেটারি প্রফেসর শহিদুল রহমান ও মাওলানা আব্দুস সবুর, সদর যুব বিভাগের সভাপতি আনিসুর রহমান, হযরত আবু বকর সিদ্দিক (রা.)কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসিরুনের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। সার্বিক সহযোগিতায় ছিলেনবিস্তারিত…
শেখ হাসিনাসহ পলাতকদের গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে, গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করার জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ সব পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবেবিস্তারিত…
কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীনের আলোচনা সভা ও কমিটি গঠন
নিউজ ডেস্ক :: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে আদর্শ দাঈ গঠনে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ২০২৪-২০২৫ সেশনের জন্য কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) কলারোয়া আল-আমীন ট্রাস্টে মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে এ আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামরুজ্জামান, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহমদ আলী। আরো বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন হুজাইফী, বিদগ্ধ আলোচক মাওলানা ইমাম হাসান নাসেরী, পরিষদেরবিস্তারিত…
পুলিশের ৬৪ কর্মকর্তাকে বদলি-ওএসডি
নিউজ ডেস্ক :: বাংলাদেশ পুলিশে বড় রদবদল করেছে সরকার। এর মধ্যে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি ও ১৬ কর্মকর্তাকে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এক প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। আরেকটি প্রজ্ঞাপনে, একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতেবিস্তারিত…


