‘আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক শিক্ষা সেমিনার
এস.এম আব্দুল্লাহ :: আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় আলোকিত জীবন কেন্দ্র সেন্টার ফর ব্রাইট লাইফ এর সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার ঝাউডাঙ্গা আল হেরা মডেল একাডেমি অডিটরিয়ামে এ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোকিত মানুষ গড়তে শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচ্য সূচীর উপর প্রশিক্ষণমূলক আলোচনা করেন, ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি এর প্রফেসর ড. আব্দুল আজিজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আক্তার হোসেন মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, অধ্যক্ষ খলিলুর রহমান, মাস্টার আনিস উদ্দীন, মাস্টার আব্দুল ওয়াহাব সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা ও সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোকিত জীবন কেন্দ্র এর সভাপতি জনাব মোঃ আনিসুর রহমান গাজী।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭বিস্তারিত…
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত…


