SM Abdullah
সেই শায়না আমিন কোথায়?
নিউজ ডেস্ক :: তোমায় ছেড়ে বহুদূরে যাবো কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়— শিরোনামের এক গানের মডেল হয়ে ২০১১ সালে রাতারাতি জনপ্রিয়তা পান মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। খুব অল্প সময়ের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন। এরপরই হুট করে শোবিজ থেকে উধাও হয়ে যান তিনি। শোবিজাঙ্গন থেকে হারিয়ে গেলেও ভক্তদের হৃদয়ে এখনও সতেজ এই মডেল। তারই উদাহরণ হিসেবে সম্প্রতি আবারও আলোচনার টেবিলে উঠে এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার কিছু নতুন ছবি, যা নিয়ে কয়েক দিনবিস্তারিত…
কলা ঝুলিয়ে রাখলে কী দেরিতে পাকে?
নিউজ ডেস্ক :: স্বাস্থ্যকর ফলের মধ্য কলা একটি। অনেকেই প্রতিদিন কলা খান। কিন্তু কলা কিনে বাড়িতে রাখার দুই-একদিনের মধ্যেই পেকে যায় এবং পচতে শুরু করে। কয়েকটি সহজ উপায় জানা থাকলে কলা বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন।কিছুটা কাঁচা আছে এমন কলা কিনুন। সম্পূর্ণ পাকা হলুদ কলা কিনবেন না। ঘরোয়া তাপমাত্রাতেই রাখতে পারেন। ধীরে ধীরে কলাগুলো পাকতে শুরু করবে। আধপাকা কলা অনেক দিন পর্যন্ত তাজা থাকে।কলা কিনে বাড়িতে আনার পর প্লাস্টিকের ব্যাগ থেকে কলা বের করে নিন। কারণ কুলা। ল দেশ ব্যাগের মধ্যে থাকলে দ্রুত পেকে যায়। ঘরোয়া তাপমাত্রায় থাকলে ধীরে ধীরেবিস্তারিত…
দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় হার্ডলাইনে বিএনপি
নিউজ ডেস্ক :: দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পথে হাঁটছে বিএনপি। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দলের নাম ভাঙিয়ে যদি কেউ দখল, চাঁদাবাজি, হুমকি-ধমকি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম, দুর্নীতি থেকে শুরু করে কোনো ধরনের অপকর্ম করে, তবে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং খোঁজখবর রাখছেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। তাদের ভাষ্য, গত ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তারেক রহমান সার্বক্ষণিক এসবেরবিস্তারিত…
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডিবি কার্যালয় আনা হচ্ছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ সংসদে টাঙ্গাইল থেকে নির্বাচিত সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবেবিস্তারিত…
ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জামায়াত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় মাওলানা আবদুল হালিম
নিউজ ডেস্ক ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “আধিপত্যবাদীদের সহায়তায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার তাÐব চালিয়ে আওয়ামী লীগ যেদিন গণতন্ত্র হত্যার পথ সূচনা করেছিল, মূলত সেদিনই বাংলাদেশ পথ হারায়। বিগত ১৭ বছরে জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়ে এবং জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে হত্যা করেছে। সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের শতশত নেতাকর্মী, আলেম-উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বহু মানুষকে হত্যা, গুম ও খুন করেছে এবং হাজার হাজার নেতাকর্মীকে হামলা-মামলা দিয়ে হয়রানিবিস্তারিত…
আইন সচিবের চলতি দায়িত্বে আবু তাহের
নিউজ ডেস্ক :: অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরকে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (১৪ অক্টোবর) আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) এম মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব শেখ আবু তাহেরকে আইন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। পরে আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ওবিস্তারিত…
ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে : ডা. জাহিদ
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে আহ্বান জানান তিনি।সোমবার (১৪ অক্টোবর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে যান ডা. জাহিদ হোসেন ও দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন।এসময় তাদের সঙ্গে বেশ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন। নেতারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেনবিস্তারিত…
আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম
মাজলিসুল মুফাসসিরীন এর সম্মেলনে আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান
নিউজ ডেস্ক :: আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম। কেননা তারা জাতির রাহবার। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে ১৪ অক্টোবর সোমবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দেশবরেণ্য মুফাসসিরদের সমন্বয়ে জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, “মুফাসসিররা হলেন পথহারা জাতির পথ প্রদর্শক। সঠিক পথের সন্ধান দেয়া জাতির প্রতি মুফাসসিরদের কোনো দয়া নয় বরং এটা তাদের দায়িত্ব। আপনারা জাতির রাহবার। অতীতে যারা এই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। তারা কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করেননি বরং প্রয়োজনেবিস্তারিত…
শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ : সাবেক এমপি হাবিব
কলারোয়া প্রতিনিধি :: কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ। আদর্শ মানুষ গড়ার সূতিকাগার হিসেবে কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলছে। এই কলেজের শিক্ষাপদ্ধতি এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকছে সবখানে। সোমবার(১৪ অক্টোবর) বেলা ১২ টায় সাবেক এমপি হাবিবের কলারোয়ার নিজ বাসভবনে অনুষ্ঠিত কলেজের নবগঠিত অ্যাডহক কমিটি ও শিক্ষকবৃন্দের সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি উপজেলা বিএনপির মুখপাত্র সাবেকবিস্তারিত…
আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদরের উত্তর বলাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম তীর্থ মন্ডল (৫)। সে আশাশুনি উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে তীর্থ মন্ডল ছেলেমেয়েদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। সকলের অজান্তে সে পানিতে পড়ে যায়। খেলার সাথীরা তাকে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দিলে অনেক খোঁজাখুজির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাথে সাথে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।


