আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদরের উত্তর বলাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম তীর্থ মন্ডল (৫)। সে আশাশুনি উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে তীর্থ মন্ডল ছেলেমেয়েদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। সকলের অজান্তে সে পানিতে পড়ে যায়।
খেলার সাথীরা তাকে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দিলে অনেক খোঁজাখুজির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাথে সাথে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
« আশাশুনির নওয়াপাড়ায় কমেডিয়ান শের আলী গাজীর ইন্তেকাল (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ : সাবেক এমপি হাবিব »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


