SM Abdullah
আশাশুনির নওয়াপাড়ায় কমেডিয়ান শের আলী গাজীর ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের জনপ্রিয় কৌতুক অভিনেতা শের আলী গাজী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাহেউন)। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত্র ২ টার দিকে তিনি ইন্তেকাল করেন। নওয়াপাড়া গ্রামেরর মরহুম এছমাইল গাজীর ছেলে শের আলী দীর্ঘদিন যাবৎ ডায়বেটিসহ নানান রোগে ভুগছিলেন। রবিবার রাতে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তানসহ বহু আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সোমবার বাদ জোহর নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদ চত্তর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
‘চলচ্চিত্র সার্চ কমিটি’র সঙ্গে এফডিসির ভুল বোঝাবুঝির অবসান
নিউজ ডেস্ক :: মুঠোফোনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব (তনয়)-এর দেওয়া এক বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের আওতাধীন কলা-কুশলীরা। এ ঘটনায় নিন্দাজ্ঞাপন ও ব্যাখ্যা চেয়ে ১৫ অক্টোবর (মঙ্গলবার) দিন তারিখ উল্লেখ করে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এফডিসিতে অবস্থানরত নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। অবশেষে দুপক্ষের আলোচনায় বিষয়টির সম্মানজনক সমাধান হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেলে এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতির অফিস) দুপক্ষের উপস্থিতিতে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটে। এ সময় বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফবিস্তারিত…
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সভাপতিত্বে টিম লিডার আব্দুল জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূমি অফিসের নাজির মোঃ শাহিনুর ইসলাম, সহকারী সার্টিফিকেট অফিসার মোস্তাফিজুর রহমান, এম এম সাহেব আলী, খোরশেদ আলম, ইউপি সদস্য ইয়াকুব আলী আকু প্রমুখ।
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন ‘শহীদ আবু সাঈদ’
নিউজ ডেস্ক :: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়।এতে ফলাফলে দেখা গেছে, শহীদ আবু সাঈদ ইবতেদায়ি সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন। ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন পোস্ট দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন। তিনি পোস্টে লেখেন, ১১ তারিখ ক্যাম্পাসে মিছিল করার পর ১২ তারিখ ছিল আবু সাঈদ ভাইয়ের নিবন্ধন লিখিত পরীক্ষা। আমরা ওইদিনবিস্তারিত…
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া
. দেবহাটা প্রতিনিধি ;; “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষাৎ গড়ি” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, উপজেলা চত্বর থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে আলোচনা সভা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগীতায় এ দিবস পালিত হয়। দেবহাটা ফায়ার স্টেশনের লিডার ইউনুস আলীর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শণ করা হয়।বিস্তারিত…
বাবা সিদ্দিকি হত্যার পর সালমান খানের বাড়ির নিরাপত্তা জোরদার
নিউজ ডেস্ক :: শনিবার মুম্বইয়ের বান্দ্রার একটি রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। তার উপর গুলি চালায় তিন দুষ্কৃতী। লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। জানা যায় গ্রেপ্তার হওয়া দুই জন নিজেদের মুম্বইয়ের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। এরপর থেকে নড়েচড়ে বসেছে বলিউডসহ ভারত প্রশাসন। সতর্ক হয়েছেন সালমান খান। নিরাপত্তা জোরদার করা হয়েছে বলিউড ভাইজানের বাড়ির চারপাশ। এরমধ্যেই সালমানের অ্যাপার্টমেন্টের বাইরে নিরাপত্তা জোরদারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েবিস্তারিত…
‘ন্যাশনাল ডে’ পালনের জেরে নতুন করে উত্তেজনায় চীন-তাইওয়ান
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের সমুদ্র ও আকাশ সীমার কাছে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে চীন। ১০ অক্টোবর তাইওয়ানের ‘ন্যাশনাল ডে’ পালনের জেরে দ্বীপটির সীমান্তে চলছে বেইজিংয়ের নৌ ও বিমান বাহিনীর যৌথ মহড়া। চীনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন লি শি সোমবার বলেছেন, এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে নৌ ও বিমান বাহিনীর ভারি যুদ্ধযান। মহড়াটির নাম দেওয়া হয়েছে সোর্ড-২০২৪। মূলত মহড়ার মাধ্যমে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চল সীমান্তে নিজেদের সামরিক শক্তি জরো করেছে চীন। কেননা তারা দ্বীপরাষ্ট্রটির সার্বভৌমত্ব স্বীকার করে না। এ খবর দিয়েছেবিস্তারিত…
লিটন ঢাকায়, রিয়াদ বরিশালে আর মাশরাফি সিলেটে
নিউজ ডেস্ক:: প্রথম রাউন্ডে দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে শাকিব খানের দল। প্রথম রাউন্ডের শেষ ডাকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে ফরচুন বরিশাল। আর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ডাকে তাসকিনকে নিলো রাজশাহী প্রথম রাউন্ডে প্রথম ডাকের সুযোগ পেয়েছিল দুর্বার রাজশাহী। তারা ‘এ’’এ’ ক্যাটাগরি থেকে তাসকিন আহমেদকে নিয়েছে তারা। শুরু হচ্ছে বিপিএলের ড্রাফট আগামী ২৭শে ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল। এর আগে আজ শুরু হচ্ছে খেলোয়াড় ড্রাফট। এবার বিপিএলে খেলার জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেনবিস্তারিত…
কেশবপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পরিদর্শন করলেন পূজা মন্ডপ
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়ার দুর্গাপূজা এউপলক্ষে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিদর্শনের সময় সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সিনিয়র সচিব নাসিমুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়। সফর হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা। তারপর তিনি ভেরচি নিমতলা মহাশশ্মান মন্ডপ ও চুকনগর বাজারের সর্ব মঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শ করেন।বিস্তারিত…
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
নিউজ ডেস্ক :: লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (১৩ অক্টোবর) ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল এর আগে গতকাল বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। এরপরই নেতানিয়াহু এসব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন। নেতানিয়াহু বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তুবিস্তারিত…


