priya
আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
নিউজ ডেস্ক:: আজ রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- আজকের নামাজের সময়সূচি- ফজর- ৪:২৫ মিনিট জোহর – ১২:০০ মিনিট আসর- ৪:২৭ মিনিট মাগরিব- ৬:১৫ মিনিট এশা- ৭:২৯ মিনিট আগামীকাল ফজর- ৪:২৬ মিনিট আজ সূর্যাস্ত- ৬:১২ মিনিট আজ সূর্যোদয়- ৫:৪১ মিনিট বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য- চট্টগ্রাম: -০৫ মিনিট সিলেট: -০৬ মিনিট যোগ করতে হবে যেসব বিভাগের জন্য- খুলনা: +০৩ মিনিট রাজশাহী: +০৭ মিনিটবিস্তারিত…
জাপানের রাস্তাঘাটে ডাস্টবিন দেখা যায় না কেন?
নিউজ ডেস্ক:: পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার জন্য বিশ্বে জাপান বেশ পরিচিত। যারা প্রথমবার সেখানে ঘুরতে যান, তারা অনেকটাই অবাক হন কীভাবে দেশটি এত পরিষ্কার-পরিচ্ছন্ন! তবে একটি বিষয় দর্শনার্থীদের বেশি অবাক করেছে, তা হলো দেশটির রাস্তাঘাটে কোনো জায়গায় ডাস্টবিন দেখা যায় না। এটি অন্যান্য মানুষের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে; তবে জাপান বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি গ্রহণ করার বেশ কয়েকটি কারণ রয়েছে।জাপানিদের একটি নিজস্ব ধর্ম আছে, তা হলো ‘শিনতো’। এর মূল মর্মবাণীই হল পরিচ্ছন্নতা। দেশটিতে কোনো আবর্জনা ফেলার ডাস্টবিন না থাকার একটি কারণ হলো লোকেরা তাদের নিজস্ব আবর্জনাবিস্তারিত…
ভাঙল নির্মাতা দীপংকরের সংসার
নিউজ ডেস্ক:: নির্মাতা দীপংকর দীপন। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। স্ট্যাটাসে দীপংকর লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’ দীপংকর ২০১৪ সালের ১০ মে সংযুক্তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।বিস্তারিত…
ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা, দূর করবেন যেভাবে
নিউজ ডেস্ক:: ঘুমের ঘোরে অনেকেই সশব্দে নাক ডাকেন। সঙ্গীর নাক ডাকার শব্দে অনেকরই ঘুমের বারোটা বাজে। কেউ ব্যাপারটা স্বীকার করে নেন, কেউ আবার বেমালুম অস্বীকার করে যান! চিকিৎসকদের মতে, নাকের ভিতর শ্বাস চলাচলে বাধা পেলে কিংবা গলার পেছন দিকে আলজিভের দিকের টিস্যু কোনো কারণে অত্যধিক ঢিলে হয়ে গেলে, এমন আওয়াজ বেরোতে পারে। তবে যে কারণেই হোক, এই সমস্যার সমাধান করা জরুরি। তার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। চলুন জেনে নেই। পিপারমিন্ট অয়েল শ্বাসনালী বাধামুক্ত রেখে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখে পিপারমিন্ট অয়েল। তাই ঘুমোনোর আগে বুকে কয়েক ফোঁটা এই তেল মালিশবিস্তারিত…
যে পাঁচ লক্ষণে বুঝবেন আপনার শিশুর ভবিষ্যৎ সফল
নিউজ ডেস্ক::সন্তানের মধ্যে শৈশব থেকে বিভিন্ন গুণাবলী গড়ে উঠলে তা তাদের ব্যক্তিগত এবং পেশাগত বিকাশে সাহায্য করে। সেইসঙ্গে এটি তাদের আত্মবিশ্বাস এবং সুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। শিশুদের আগামী সফলতার জন্য গড়ে তুলতে চায় প্রতিটি মা-বাবাই। জেনে নিন যে কয়টি গুরুত্বপূর্ণ অভ্যাস থাকলে আপনার শিশু সফল জীবনের অধিকারী হতে পারে। ইতিবাচক যেসব লক্ষণ ছোট থেকেই একজন শিশুকে বদলে দিতে পারে। ১) সহনশীলতা শিশুরা কখনই সমস্যার সমাধান বের করতে পারে না। অনেকসময় ধীরে ধীরে তাদের রাগের প্রকাশ পেতে শুরু করে। যদি সে ছোট থেকেই সমস্যা দেখে সহনশীল হয়ে থাকে, তাহলে ধরে নেবেনবিস্তারিত…
রেসিপি: গরুর মাংসের আচার
নিউজ ডেস্ক:: মেজবানি, কালা ভুনা, গরুর কড়াই গোস্ত, কাটা মসলায় বিফ ভুনা, এমনকি গুরুর মাংসের ভর্তার কথাও কমবেশি সবাই জানি। কিন্তু কখন কি গরুর মাংসের আচারের কথা শুনেছেন! এখন হয়ত জিজ্ঞেস করতে পারেন সেটা আবার কোথায় পাওয়া যায়। চাইলে খুব সহজেই আপনি ঘরেই তৈরি করতে পারেন স্বাদে-গন্ধে অতুলনীয় এই আচারটি। একবার তৈরি করে এই আচার অন্তত ৬ মাস সংরক্ষণ করে খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের আচার তৈরির রেসিপি- তৈরির উপকরণ ১. পাঁচফোড়ন ১ চা চামচ ২. শুকনো লাল মরিচ ৩/৪টি ৩. আস্ত ধনিয়া ১ চা চামচ ৪.বিস্তারিত…
জলে আনন্দে ভাসায় ‘সুখের তরী’
নিউজ ডেস্ক::পৃথিবীতে হয়ত খুব কম মানুষই আছে যাদের কাছে নদী, জল অপছন্দের। বলতে গেলে নদীতে কিংবা লেকের জলে ভাসতে চাওয়া মানুষের একটি শখ। আর জলে ভাসাটা যদি হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক রাঙামাটির কাপ্তাই লেকে, তাহলে তো কথায় নেই। আর এ কারণেই ‘রূপের রানী’ খ্যাত পার্বত্য জেলা রাঙামাটির সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে বয়ে চলা কাপ্তাই লেকের ভ্রমণকে আরও পরিপূর্ণতা দিচ্ছে প্রিমিয়াম হাউজবোট ‘সুখের তরী’। কাপ্পাই লেকে হ্রদ-পাহাড়ের মেলবন্ধন যেকোনো ভ্রমণ পিপাসুর ভ্রমণ তৃষ্ণা মেটানোর সব ধরনের ব্যবস্থা করে রেখেছে ‘সুখের তরী’৷ ‘সুখের তরী’ হাউজবোটটিতে চড়ে কাপ্তাই লেকের আশেপাশের সুবলং বড়বিস্তারিত…
শ্যাম্পু কিংবা কন্ডিশনার নয়, চিরুনির কারণেও চুল পড়তে পারে যেভাবে
নিউজ ডেস্ক:: বিশেষজ্ঞেরা বলছেন, অতিরিক্ত চুল পড়ার পেছনে শারীরিক নানা সমস্যা থাকতে পারে। সেটা ঠিক, তবে সাধারণত একটি বিষয় কারও চোখ পড়ে না, সেটি হলো চিরুনি। চুল আঁচড়ানোর জন্য ব্যবহৃত এই বস্তুটিকে আপাতত স্বাভাবিক মনে হলেও আদতে তা স্বাভাবিক নয়। রাসায়নিক দ্রব্য শ্যাম্পু কিংবা কন্ডিশনার নয়; চিরুনিতেও চুল পড়তে পারে। নামিদামি তেল, শ্যাম্পু, সিরাম—সব মেখে ফেলেছেন। ইনস্টাগ্রাম ‘রিল’ দেখে ‘স্ক্যাল্প মাসাজার’ কিনছেন। কিন্তু সমস্যা হলো— কিছুতেই চুল পড়া কমছে না। চুলে পানি না দিলে তবু ঠিক আছে। কিন্তু শ্যাম্পু করলে আর রক্ষা নেই। যে কয়েকটি কারণে আপনার চুল পড়া দূরবিস্তারিত…
অফিসে কাজের ফাঁকে ক্ষুধা মেটাতে পুষ্টিকর যে খাবার খাবেন
নিউজ ডেস্ক: অফিস মানেই কাজ আর কাছে। কাজের ফাঁকে একটু ফুসরত পাওয়া মুশকিল। ব্যস্ততার সময়ে ক্ষুধা মেটাতে জটপট খেতে পারেন পুষ্টিকর শুকনো কিছু খাবার চলুন জেনে নেওয়া যাক- শুকনো ফল: প্রোটিন, ভিটামিন ই, রাইবোফ্ল্যাভিন, ট্রেস খনিজ ও স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর বাদাম সবচেয়ে জনপ্রিয় শুকনো ফলগুলোর একটি। নিয়মিত বাদাম খাওয়া ওজন নিয়ন্ত্রণ এবং সারাদিন ধরে শক্তি ধরে রাখতে সাহায্য করে। তবে চীনাবাদাম অপেক্ষা কাজু, পেস্তা, আখরোট ও কাঠবাদামের গুণাগুণ আরও বেশি। খেতে পারেন খেজুর। এতে আছে কার্বোহাইড্রেট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন বি-৬, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং কপার। শরীরকে শারীরিক ও মানসিক ভাবেবিস্তারিত…
যুবদলের মিছিলে হামলার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে
নিউজ ডেস্ক ::পটুয়াখালীর রাঙ্গাবালীতে শুভেচ্ছা মিছিলে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মুন্সী ও তার লোকজনের বিরুদ্ধে। হামলায় আহত হন ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ এবং ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মাইনুল মিয়া। শুক্রবার রাত সাড়ে ৭টায় উপজেলার ইউনিয়নের স্লুইস বাজারে এ ঘটনা ঘটে। পরে আহতদের পটুয়াখালী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হামলার চিত্রধারণ করায় স্থানীয় সংবাদকর্মীদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম শামীম মৃত্যুবরণ করায় দীর্ঘদিন পদটি শূন্য ছিল। পরে উপজেলাবিস্তারিত…


