priya

 

অন্তর্বর্তী সরকারকে ২৩ প্রস্তাব দিল এলডিপি

নিউজ  ডেস্ক  :: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আলোচনা শেষে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, আজ আমরা ২৩টি প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন প্রস্তাবে সেগুলো রয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অলি আহমেদ বলেন, আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, সুন্দর প্রশাসন চালানোর জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য, দ্রব্যমূল্যের জন্য মানুষ কষ্ট পাচ্ছে, তাদের সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। তিনি বলেন,বিস্তারিত…


ইরানে হামলা হলে বিপর্যয় নেমে আসবে: ইসরাইলকে রাশিয়া

নিউজ  ডেস্ক ::  ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে ইসরাইলকে পরামর্শ দিয়েছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপকে বিপর্যয়কর বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলেও তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন। খবর বার্তা সংস্থা তাসের। রিয়ারকভ বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও ইসরাইলকে বারবার সতর্ক করে আসছি। এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তানীতির সম্পূর্ণ লঙ্ঘন । হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির প্রধান নেতাদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলেবিস্তারিত…


চট্টগ্রামের দুই স্টেডিয়াম দ্রুত সংস্কারের নির্দেশ উপদেষ্টা আসিফের

নিউজ  ডেস্ক  :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের দুটি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা। স্টেডিয়াম দুটিতে যেসব জরুরী সংস্কার প্রয়োজন, সেসব কাজ দ্রুত শুরু করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ মাঠে গড়ানোর কথা। এর আগেই স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ক্রীড়াবিস্তারিত…


প্রাণ বাঁচাতে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন ভাইজান

নিউজ  ডেস্ক  :: বলিউড সুপারস্টার সালমান খান নিজের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ভাইজানকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে এ হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, সালমান খান যদি ৫ কোটি রুপি দেন, তাহলে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার বিরোধের নিষ্পত্তি হতে পারে। তারা আরও লিখেছেন— টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।  এ ঘটনার পর সালমানের নিরাপত্তা কড়াকড়ি জোরদার করা হয়। এর পরিপ্রেক্ষিতে এবার এ অভিনেতা নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন। হিন্দুস্তান টাইমস বলছে, নিজের নিরাপত্তাবিস্তারিত…


সারা দেশে পল্লী বিদ্যুতের শাটডাউন অন্ধকারে কোটি কোটি গ্রাহক

নিউজ  ডেস্ক :: পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার নামে মামলা ও চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের প্রতিবাদে সারা দেশে বিদ্যুৎ সেবা বন্ধ করে শাটডাউন আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে অন্ধকারে রয়েছেন জেলার সকল উপজেলার পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকরা। এরই অংশ হিসেবে হবিগঞ্জের ৯টি উপজেলার গ্রাহকরাও বিদ্যুৎহীন রয়েছেন। অন্ধকারে নিমজ্জিত রয়েছে সারা জেলা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহকরা। পল্লী বিদ্যুতের এক প্রেস ব্রিফিং এ জানা যায়, পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার নামে মামলা ও চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের প্রতিবাদে চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু এতে কোন সাড়া দেয়নি আরইবি। সর্বশেষবিস্তারিত…


মামলার জেরে নিরাপত্তাহীনতায় আন্দোলনে আহত শিপু

নিউজ  ডেস্ক :: আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, হত্যা চেষ্টা ও হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া রবিউসসানী শিপু ও তার পরিবার।আন্দোলন চলাকালে গুলি খেয়ে গুরুতর আহত হওয়া শিপু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ইউজিসি চেয়ারম্যান এবং সচিবসহ অনেকের বিরুদ্ধে মামলা দায়েরের কারণেই এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে বলে দাবি তার। শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (ডুজা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজেই জানান শিপু।এ সময় তার মা ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।এক লিখিত বক্তব্যে রবিউসসানীবিস্তারিত…


বিশ্বাস ও পাসওয়ার্ড কি সমার্থক?

নিউজ  ডেস্ক ::  বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহারের গুরুত্ব অনেক বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট—প্রায় সবকিছুই এখন পাসওয়ার্ডের মাধ্যমে নিরাপদ রাখা হয়। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সঙ্গী বা জীবনসঙ্গীকে পাসওয়ার্ড দেওয়ার প্রশ্নটি প্রায়ই ওঠে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা গুরুত্বপূর্ণ, কারণ এটি সম্পর্কের বিশ্বাস ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়। বিশ্বাসের প্রশ্নঃ যেকোনো সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস। যদি সঙ্গীকে পাসওয়ার্ড দেওয়ার প্রস্তাব আসে, তাহলে প্রথমে ভাবতে হবে যে আপনি কতটা বিশ্বাস করেন এবং সেই বিশ্বাস থেকে কি এই পদক্ষেপটি প্রয়োজন। যদি সম্পর্কবিস্তারিত…


জান্নাত লাভ নিশ্চিত করে আল্লাহভীতি

নিউজ  ডেস্ক :: আল্লাহভীতি আদর্শ মানুষের জীবনের মূলভিত্তি। আল্লাহভীতির অর্থ হচ্ছে, মহান আল্লাহকে সম্মান প্রদর্শন এবং তার সম্পর্কে জেনে তাকে ভয় করা, তার আদেশ পালন করা এবং তার নিষেধ থেকে বিরত থাকা। ভয়ের সংজ্ঞা : খাওফুন আরবি শব্দ। এর অর্থ ভয়। তবে এর আভিধানিক অর্থ হলো ‘কাক্সিক্ষত বিষয় হাতছাড়া এবং অবাঞ্ছিত বিষয়ে পতিত হওয়ার আশঙ্কায় অন্তরে অনুভূত সৃষ্ট এক ধরনের প্রতিক্রিয়ার নাম ভয়।’ (আল মুজামুল ওয়াসিত ২৬২) কেউ কেউ ভয়ের সংজ্ঞায় লিখেছেন, ‘আল্লাহর প্রতাপ ও বড়ত্বের কারণে অন্তর প্রকম্পিত হওয়া।’ ইমাম গাজালি (রহ.) ভয়ের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ‘ভবিষ্যতে অনাকাক্সিক্ষতবিস্তারিত…


হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩১ ইসরাইলি সেনা আহত

নিউজ  ডেস্ক  :: হিজবুল্লাহর চালানো একটি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে প্রায় ৩১ জন ইসরাইলি সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র । বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের সীমান্ত অঞ্চলে ইসরাইলি সৈন্যদের একটি জমায়েত লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়। স্থানীয় ইসরাইলি মিডিয়া জানিয়েছে, এই হামলায় প্রায় ৩১ জন ইসরাইলি সেনা আহত হয়েছে। অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে, গত রাতে লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষের সময় আহত হওয়া তিন ইসরাইলি সৈন্যকে চিকিৎসার জন্য জিভ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার ফলে ইসরাইলি বাহিনীর মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে সংঘাতবিস্তারিত…


পঞ্চাশের কাজলকে দেখলেও কুছ কুছ হোতা হ্যায়

নিউজ  ডেস্ক  :: ৫০ বছরে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কাজল মুখার্জী। চোখের ধূসর মণি, শ্যামবর্ণা, জোড়া ভ্রু—এই রূপেই মজেছিল নব্বইয়ের দশক। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাতে যে কাজলকে দেখেছিলেন দর্শক, ২৫ বছর পরও ত্বকের সেই জেল্লা ধরে রেখেছেন। গত কয়েক দশকে যেভাবে সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছিলেন, এখনো সেই মুগ্ধতা ছড়াচ্ছেন কী করে? জেনে নেওয়া যাক, কাজলের প্রতিদিনের রূপ-রুটিন কেমন। ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং হলো কাজলের রূপচর্চার প্রাথমিক ধাপ। প্রতিটি ধাপ সময় নিয়ে ধৈর্য ধরে করেন তিনি। ব্যস্ততা থাকলেও ত্বকের যত্ন নিতে ভোলেন না। তিনি বিশ্বাস করেন, এতে ত্বকেরবিস্তারিত…