priya
ডার্ক চকলেট কি স্বাস্থ্যকর?
নিউজ ডেস্ক :: ডার্ক চকলেট, যা সাধারণত উচ্চ কোকো কনটেন্ট সমৃদ্ধ হয়, স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত হয়। এটি শুধু মিষ্টি হিসেবে জনপ্রিয় নয়, বরং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য পুষ্টিগুণ শরীরের বিভিন্ন উপকার করে। কিন্তু প্রশ্ন হলো, ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো? ডার্ক চকলেটের স্বাস্থ্য উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ: ডার্ক চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরে ফ্রি র্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। এটি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্য রোধে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি কমায়: গবেষণা বলছে, নিয়মিত ডার্ক চকলেটবিস্তারিত…
জিভের রং দেখে বুঝে নিন স্বাস্থ্যের অবস্থা
নিউজ ডেস্ক :: ভাইরাল জ্বর হোক কিংবা পেটব্যথা— চিকিৎসকদের কাছে গেলেই তাঁরা সবার আগে রোগীর জিভ দেখতে চান। খাবারের স্বাদ কেমন তা বুঝতে যেমন জিভের উপরেই ভরসা রাখতে হয়, তেমনই শরীর অবস্থা বুঝতেও কাজে আসে এই অঙ্গ। জিভের স্বাভাবিক হালকা গোলাপি রং বদলে গেলে তা বিভিন্ন সমস্যার লক্ষণ হতে পারে। অনেক সময়ে জিভের উপর সাদাটে আস্তরণ পড়তে দেখা যায়। চিকিৎসকদের মতে, মুখের স্বাস্থ্যের সঠিক খেয়াল না রাখলে জিভের উপর সাদা আস্তরণ পড়ে। ব্যাক্টেরিয়া ও ছত্রাকের আক্রমণে এমনটা হতে পারে। শরীরে পানির ঘাটতি হলেও জিভ সাদা হয়ে যায়। নিয়মিত ধূমপান করলেওবিস্তারিত…
সোনার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ল
নিউজ ডেস্ক :: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা। যা আজও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৮ টাকা। শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতিবিস্তারিত…
বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফেরাতে পল্লী বিদ্যুৎ সমিতির ৪ দাবি
নিউজ ডেস্ক :: অস্থিতিশীল পল্লী বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কর্মকর্তাদের নামে মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ১/ আরইবি কর্তৃক সৃষ্ট অস্থিতিশীল পল্লী বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মামলা প্রত্যাহার করে ২৪ জনের চাকরি ফিরিয়ে দেওয়া ও স্ট্যান্ড রিলিজ এবং সংযুক্ত দুইজনকে পদায়ন করা। ২/ গ্রাহকের নিকট জবাবদিহি নিশ্চিতের জন্য সমিতি ও বোর্ড সংস্কার করে একীভূতবিস্তারিত…
শাকিবের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা-শ্রাবন্তী
নিউজ ডেস্ক :: চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এরপরই তাকে নিয়ে মরুর এই দেশে হচ্ছে নানা পরিকল্পনা। তেমনই একটা উদ্যোগে দুবাই যাচ্ছেন দেশ সেরা এই নায়ক। সম্প্রতি দুবাইয়ের এনআরআই জুয়েলারির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব খান। প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দেশটিতে যাচ্ছেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন করতে সেখানে যোগ দেবেন তারা। আয়োজকরা জানান, অনুষ্ঠানটি ঘিরে ব্যাপকবিস্তারিত…
প্রাক্তন কি ফিরে আসার চেষ্টা করছেন? বুঝে নিন পাঁচটি ইঙ্গিতে
নিউজ ডেস্ক :: প্রেমে ইতি টেনেছেন। কঠিন সিদ্ধান্ত নিয়েও ভাল নেই। প্রতি পদেই ভাবছেন, প্রাক্তন হয়তো ফিরে আসতে চাইছেন আপনার জীবনে। আশঙ্কা সত্যি কি না বুঝবেন কী ভাবে? মনোবিদেরা বলছেন, পাঁচ সহজ ইঙ্গিতে প্রাক্তনের উদ্দেশ্য কী, তা জেনে নিন। ১। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি যদি আপনার প্রাক্তন সত্যিই আপনার জীবনে ফিরতে চান, তবে নিশ্চিত ভাবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নজর রাখতে চাইবেন। কারণ সেখানেই আপনার দৈনন্দিন কার্যকলাপের খবর জানতে পারবেন তিনি। খেয়াল রাখুন প্রাক্তন আপনার পোস্টে লাইক বা মন্তব্য করছেন কি না। ২। মাঝেমধ্যেই শুভেচ্ছাবার্তা জন্মদিন বা আপনার জীবনেবিস্তারিত…
নামাজ না পড়লে যে শাস্তি
নিউজ ডেস্ক :: ইবাদত হিসেবে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ধনী-গরিব সবার ওপরই ফরজ। অন্য দিকে হজ ও জাকাত ফরজ ইবাদত হলেও তা কেবল নির্দষ্ট নেসাব পরিমাণ সম্পদশালীদের ওপর ফরজ। কেয়ামতের দিন সর্ব প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আবার এই নামাজকেই বলা হয়েছে, জান্নাতের চাবিকাঠি। যথাযথভাবে নামাজ আদায় ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। কেউ কোনো ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে সেটার জন্য শাস্তি ভোগ করতে হবে। ইমানের পর ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। বড় বড় মজবুত অট্টালিকা নির্মাণ করতে গেলে যেমন মূল ফাউন্ডেশনের দিকে লক্ষবিস্তারিত…
রিজার্ভে হাত না দিয়েই ১৮ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করল বাংলাদেশ
নিউজ ডেস্ক :: রিজার্ভে হাত না দিয়েই ১৮ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করল বাংলাদেশ ,বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে কোনো অর্থ ব্যয় না করেই গত দুই মাসে দেড় বিলিয়ন ডলার (১১৯ টাকা হিসেবে ১৭ হাজার ৮৭০ কোটি টাকা) দেনা পরিশোধ করেছে। আর এর ফলে পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ডিসেম্বরের মধ্যে সব দায় মেটানো শেষে আরও ইতিবাচক ধারায় ফিরবে দেশের অর্থনীতি। বিনিয়োগ, প্রবৃদ্ধি নিয়ে এই মুহূর্তে চিন্তা না করে, ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। ড. আহসান এইচবিস্তারিত…
স্বতন্ত্র পরিদপ্তরসহ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের ৬ দাবি
নিউজ ডেস্ক :: স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদানসহ ছয় দাবি জানিয়েছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা।শনিবার (১৯ অক্টোবর) ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী টেকনোলজিস্টদের পদায়ন করার আহ্বানও জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন। যেমন খুশি তেমন চলে ১০ মেডিকেল কলেজ তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জনবিস্তারিত…
গাজা যোদ্ধাদের প্রধানের ময়নাতদন্তের পর যা জানালেন চিকিৎসক
নিউজ ডেস্ক :: গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের মরদেহের ময়নাতদন্ত করেছেন চেন কুগেল নামের এক চিকিৎসক। সিনওয়ারের মৃত্যু কীভাবে হয়েছে এবং তার দেহে কী কী ক্ষত ছিল সে ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিস্তারিত জানিয়েছেন তিনি।এই চিকিৎসকের দাবি, সিনওয়ারের মৃত্যু হয়েছে গুলির আঘাতে। যেটি তার মাথায় করা হয়েছিল। যা নতুন ও চমকপ্রদ তথ্য।এর আগে ইসরায়েল জানিয়েছিল, সিনওয়ারের মৃত্যু হয়েছে ট্যাংকের গোলার আঘাতে। অবশ্য সিনওয়ারের দেহে ট্যাংকের গোলার আঘাতের চিহ্নও পাওয়া গেছে। চিকিৎসক চেন কুগেল বলেন, তার মৃত্যুর কারণ- মাথায় গুলি লাগা। তার মাথায় একটি গুলি পাওয়া গেছে। এবিস্তারিত…


