শাকিবের সঙ্গী হচ্ছেন পূর্ণিমা-শ্রাবন্তী
নিউজ ডেস্ক ::
চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এরপরই তাকে নিয়ে মরুর এই দেশে হচ্ছে নানা পরিকল্পনা। তেমনই একটা উদ্যোগে দুবাই যাচ্ছেন দেশ সেরা এই নায়ক। সম্প্রতি দুবাইয়ের এনআরআই জুয়েলারির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব খান।
প্রতিষ্ঠানটিরই একটি শোরুম উদ্বোধন করতে দেশটিতে যাচ্ছেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন করতে সেখানে যোগ দেবেন তারা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। এদিকে আগামীকাল থেকে মুম্বাইতে ‘বরবাদ’র শুটিং শুরু হবে। দুবাইয়ের অনুষ্ঠান শেষ করেই শুটিংয়ে অংশ নেবেন শাকিব।
সূত্র :দেশ রূপান্তর নিউজ
« আশাশুনিতে বৈদ্যুতিক শকে একজনের মৃত্যু (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) প্রতাপনগরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


