মার্কিন নির্বাচনে চীন, রাশিয়া ও ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে পরোক্ষ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রবিরোধী সরকার বর্তমান সেসব দেশের নির্বাচনে গোয়েন্দা প্রভাব কাজে লাগিয়ে ভোটারদের উসকে দেওয়ার অভিযোগ আছে ওয়াশিংটনের বিপক্ষে। এবার খোদ একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে অন্য তিন পরাশক্তির বিরুদ্ধে।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে উঠেপড়ে লেগেছে চীন, রাশিয়া ও ইরান। এর আগে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলেও নতুন করে এই দুইটি দেশের সঙ্গে চীনের সম্পর্কক্ততার প্রমাণও হাজির হয়েছে বলে দাবি করছে মার্কিন গণমাধ্যমগুলো।
সম্প্রতি প্রকাশিত দুটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাইবার জগতে চীন, রাশিয়া ও ইরানের কার্যক্রম বহুগুণে বেড়েছে। এসব প্রতিবেদনের একটি এসেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাছ থেকে আরেকটি এসেছে সাইবার সিকিউরিটি ফার্ম রেকর্ডেড ফিউচারের পক্ষ থেকে। প্রতিষ্ঠান দুটি জানায় পরাশক্তি তিনটি মার্কিন জনগণের মনোভাবের ওপর প্রভাব ফেলতে আগ্রাসীভাবে চেষ্টা করে যাচ্ছে।
মাইক্রোসফট জানায়, প্রোপাগান্ডা ছাড়তে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চীনের পক্ষ থেকে। স্প্যামাউফ্লেজ বা তাইজি ফ্লাড নামে দুটি পক্ষ থেকে। তারা অন্তত চারজন বিখ্যাত রিপাবলিকান আইনপ্রণেতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে যারা বেইজিংয়ের সমালোচনার জন্য সবার কাছে পরিচিত। সম্প্রতি চীন সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো থেকে অভিযোগ উঠেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ও টেক্সাসের রিপাবলিকান মাইকেল ম্যাককউল নিজের লাভের জন্য ক্ষমতাকে ব্যবহার করছেন।
মাইক্রোসফট ও রেকর্ডেড ফিউচার তাদের প্রতিবেদনে উল্লেখ করে, নির্বাচনে প্রভাব খাটাতে পরিচালিত সাইবার কার্যক্রমে বেইজিং একা নয়। রাশিয়া-সম্পৃক্ত সাইবার কর্মীরা যারা গবেষকদের কাছে ‘স্টর্ম-১৬৭৯’ বা ‘অপারেশন ওভারলোড’ নামে পরিচিত, গত কয়েক মাস ধরে তাদের কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করেছে। মাইক্রোসফটের রিপোর্ট বলছে, দুই সপ্তাহেরও কম সময় আগে ইরান কর্তৃক পরিচালিত এক অনলাইন ব্যক্তিত্ব নিজেকে মিথ্যাভাবে আমেরিকান বলে পরিচয় দিতে শুরু করে এবং উভয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করছেন বলে আমেরিকানদের এই ভোট বয়কট করার আহ্বান জানায়।
সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিতবিস্তারিত…
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক :: সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনবিস্তারিত…


