আসিফ নজরুল বললেন অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু

নিউজ  ডেস্ক  ::  আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি হয়ে গেছে। এবার অসাধারণ একটা নির্বাচন হবে। ভোটার তালিকা হালনাগাদ করা হবে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। সরকারের সংস্কার কার্যক্রম সন্তোষ প্রকাশ করেছেন। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের নেত্রী অন‍্যদেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন। গণহত্যা চালানোর পর অনুশোচনা ও বিচারের আগে এ দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা এটা মানুষ বিবেচনা করবে।

সূত্র :দেশ রূপান্তর নিউজ





সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন