ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বুধবার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক ইয়াছির আরাফাত স্বাক্ষরিত ওই চিঠিতে ব্যাংকের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরী, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসসহ অন্যান্যরা ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছে। ইসলামী ব্যাংকের মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান, একই বিভাগের এসএভিপি মোহম্মদ নজরুল ইসলাম, বিনিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ সাব্বির, রফিকুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আলী, ফরিদ উদ্দিন ও সাইদ উল্লাহকে আগামী ১০ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেনবিস্তারিত…
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…


