৩১০ ম্যাচ পর সাকিব-তামিম-মুশফিক ছাড়া মাঠে টাইগাররা
নিউজ ডেস্ক :: সিরিজ শুরুর আগেই জানা গেছে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও তামিম ইকবালের। প্রথম ম্যাচে পাওয়া আঙুলের চোটে ছিটকে যান মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে একটা রেকর্ডও হয়ে গেল বাংলাদেশের।
৩১০ ওয়ানডের পর এবারই প্রথম এই তিন সিনিয়র ক্রিকেটারকে ছাড়া খেললেন নাজমুল হোসেন শান্তরা। বছরের হিসেবে প্রায় ১৮ বছর পর এমন কিছু দেখলেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা।
সংযুক্ত আরব আমিরাতের শারজাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এমন ঘটনা। ২০০৬ সালের ৪ আগস্টে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় সাকিব-মুশফিকের। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরুটা হয়েছিল তাদের।
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারিতে তামিমের অভিষেক। যদিও গত বছরের সেপ্টেম্বর থেকেই অনেকটা অভিমানে ওয়ানডে সংস্করণে খেলছেন না তামিম। সে হিসেবে এবারই প্রথম কোনো ম্যাচে নেই তারা তিন। এ ছাড়া অন্য ম্যাচগুলোতে কেউ না কেউ ছিলেনই সব সময়।
সূত্র :কালবেলা
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


