priya
আ.লীগের ১৫ বছরে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা
নিউজ ডেস্ক :: ব্যাংক খাতে ১ লাখ ৮৮ হাজার ৫১৯ কোটি টাকা, ফাইন্যান্স কোম্পানিতে ২৪ হাজার ১ কোটি টাকা বেড়েছে । সরকার পতনের পর জালিয়াতির তথ্য প্রকাশিত হলে খেলাপি ঋণ আরও বাড়বে। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোয় খেলাপি ঋণ বেপরোয়া গতিতে বেড়েছে। আর্থিক খাতে সুশাসন না থাকায় ব্যাপকভাবে বড় বড় জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে। এর মাধ্যমে বিতরণ করা ঋণের প্রায় সবই খেলাপি হয়ে গেছে। যে কারণে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে খেলাপি ঋণ। ২০০৯ সালের শুরু থেকে গত জুন পর্যন্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে খেলাপি ঋণ বেড়েছেবিস্তারিত…
ইউক্রেন আফ্রিকায় সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে, অভিযোগ রাশিয়ার
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক : : ইউক্রেন আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনের এই অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে রাশিয়া লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছে। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিএনসিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জর্জি মিখনো এ ঘোষণা দেন। এদিন রাশিয়া-আফ্রিকা পার্টনারশিপ ফোরামের প্রথম মন্ত্রিসভার সম্মেলনে বক্তব্য রাখার সময় মিখনো বলেন, ‘অপরাধী কিয়েভ সরকার যেভাবে প্রকাশ্যে আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে, তা গ্রহণযোগ্য নয়’। মিখনো আরও জানান, রাশিয়া আফ্রিকা মহাদেশসহ অন্যান্য অঞ্চলেও এই ধরণের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা মালিতেবিস্তারিত…
গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৫: রেকর্ড গড়া বিয়ন্সেসহ মনোনয়ন পেলেন যারা
নিউজ ডেস্ক :: ২০২৫ সালের গ্র্যামি পুরস্কারের মনোনয়নে রেকর্ড গড়েছেন বিয়ন্সে নোলসে। আসন্ন আসরে ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি বিভাগে মনোনীত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন মার্কিন পপ তারকা। তার সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বিয়ন্সে এর আগে, ২০০৯ সালে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে এবার তিনি তার ব্যক্তিগত সেই রেকর্ডকেই অতিক্রম করেছেন। বিয়ন্সেসহ মোট পাঁচজন প্রভাবশালী নারী শিল্পী এ বছর গ্র্যামির প্রধান তিনটি ক্যাটাগরিতে—রেকর্ড অফ দ্য ইয়ার, সাং অফ দ্য ইয়ার এবং অ্যালবাম অফ দ্য ইয়ার—মনোনীত হয়েছেন। বিয়ন্সে ছাড়া বাকি চারবিস্তারিত…
গুরুত্বপূর্ণ পদে লোক নেবে বাংলাদেশ ব্যাংক
নিউজ ডেস্ক :: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘চিফ ইকোনমিস্ট’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ০৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি, ডাকযোগে, কুরিয়ার সার্ভিস এবং ই-মেইলের মাধ্যমেও পাঠাতে পারবেন। যা যা প্রয়োজন— প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক পদের নাম: চিফ ইকোনমিস্ট পদসংখ্যা: একজন শিক্ষাগত যোগ্যতা: পিএইচডি ডিগ্রি (অর্থনীতি) অভিজ্ঞতা: ১৫ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: চুক্তিভিত্তিক চুক্তির মেয়াদ: দুই বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা (মতিঝিল) আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আবেদনের ঠিকানা: ডিরেক্টর (এইচআরডি-১), হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট-১,বিস্তারিত…
পুরুষ মশাদের বধির করে দিতে পারলেই মিলবে ডেঙ্গু থেকে মুক্তি!
নিউজ ডেস্ক :: মশা সব করে রব! কানের কাছে সেই নিরন্তর পিনপিনে শব্দ আপনার যতই অসহ্য আর বিরক্তিকর মনে হোক, স্ত্রী মশাদের ওই শব্দ পুরুষ মশাদের কানে মধুর ধ্বনি হয়ে প্রবেশ করে। তারা তখন অন্ধের মতো সেই ধ্বনির টানে ছুটে যায়। উদ্গত হয়ে মিলিত হয় কাঙ্ক্ষিত স্ত্রী মশাটির সঙ্গে। তৈরি হয় মশাদের সন্তান-সন্ততি। বিস্তার হয় মশককূলের। মশাদের বংশবৃদ্ধির ওই গূঢ়তত্ত্ব সম্প্রতি জানতে পেরেছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। আর সেই তত্ত্বের ভিত্তিতেই মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের একটি সম্ভাব্য উপায়ও বের করেছেন তাঁরা। গবেষকেরা জানিয়েছেন, কাজটা খুবই সহজ। চাপ দিয়ে মশা মেরে রক্তারক্তি কাণ্ডবিস্তারিত…
মাহমুদউল্লাহ ০, ১, ২, ৩
নিউজ ডেস্ক :: বয়স তার ৪০ ছুঁই ছুঁই। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিংয়ে ভরসার নাম ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন গোধূলি লগ্নে। আর এমন সময়ে হারাতে বসেছে তার ব্যাটের ধার। সবশেষে চার ম্যাচে তিনি করেছেন মাত্র ৬ রান। প্রতিটি ইনিংসে তার সংগ্রহ ০, ১, ২ এবং ৩ রান। যেন গাছ থেকে ঝরা পাতার মতো। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বছর তিন আগে। সম্প্রতি ভারত সিরিজে গিয়ে টি-টোয়েন্টি থেকেও নিয়েছেন অবসর। তবে ওয়ানডেকেও বিদায় বলার সময় চলে এসেছে তার! রিয়াদের ব্যাটে রান খরা চলছে সেই মার্চ মাস থেকেই। চট্টগ্রামে শ্রীলঙ্কারবিস্তারিত…
কর্মক্ষেত্রে যেসব বিষয় লক্ষ রাখা জরুরি
নিউজ ডেস্ক :: কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচিত হয়। একজন মুসলিম কর্মক্ষেত্রে নৈতিকতার উচ্চমান বজায় রাখতে এবং সৎভাবে কাজ করতে বাধ্য। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিটি কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা থাকা জরুরি। কোরআন ও হাদিসে কর্মক্ষেত্রে নৈতিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে, যা একটি সফল ও উন্নত সমাজ গঠনে সহায়ক। এ সম্পর্কে বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো। সত্যবাদিতা ও সততা : ইসলামে সত্যবাদিতা ও সততার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কর্মক্ষেত্রে সৎ হওয়া, মিথ্যা না বলা এবং প্রতারণা না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ‘আর তোমরা সত্যবাদীদের সঙ্গেবিস্তারিত…
ষড়যন্ত্র রুখতে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান
নিউজ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে না। জবাবদিহি নিশ্চিত করতে না পারলে ভালো কিছু সম্ভব না। ভোট যাতে হয়, সেটি নিশ্চিত করতে হবে। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। ষড়যন্ত্র রুখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনাসভায় তিনি একথা বলেন। ১০ নভেম্বর থেকে আগামী তিনমাস প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কৃষক দলকেবিস্তারিত…
দুর্নীতির অভিযোগে বেবিচক প্রকৌশলীকে দুদকে তলব
নিউজ ডেস্ক :: দুর্নীতির মামলার তদন্ত ও অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তাকে আগামী ১৫ নভেম্বর সকাল ১০টায় দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের উপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাজমুল হাসান স্বাক্ষতির এক অফিস আদেশে বলা হয়েছে, বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং অন্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে হাবিবুর রহমানের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। এজন্য তাকে অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। হাবিবুরবিস্তারিত…
৫ জেলায় ওলামা দলের কমিটি বিলুপ্ত
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দেশের ৫ জেলা ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শনিবার (০৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাও. মোহাম্মদ আবুল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা ও মহানগর, রাজবাড়ী জেলা, গোপালগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা এবং এর অধীনস্থ সকল থানা ও পৌর ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই জেলা ও থানা ইউনিটসমূহের নতুন কমিটিবিস্তারিত…


