hannansb

 

হাসিনার কথিত গাড়িবহর হামলার মিথ্যা মামলায় আরও ২৫ আসামির মুক্তি লাভ

ষ্টাফ রিপোর্টার (এম এ আজিজ):  ৪ঠা সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে শেখ হাসিনার কথিত গাড়িবহর হামলার মিথ্যা মামলায় আরও ২৫ জন বিএনপির নেতাকর্মী  মুক্তি লাভ করেছে। তারা যথাক্রমে ১. তোফাজ্জল হোসেন সেন্টু ২. তামিম আজাদ মেরিন ৩. আশরাফ চেয়ারম্যান ৪. আব্দুর রকিব মোল্লা ৫. সঞ্জু ৬. সোহাগ ৭. আব্দুর রব ৮. সামাদ ৯. রোমেল ১০. আলতাফ ১১. সাহেব আলী ১২. টাইগার খোকন ১৩. শহিদুল ১৪. সিরাজুল ১৫. গোলাম রসূল ১৬. শাহাবুদ্দিন ১৭. মনিরুল ১৮. শাহিনুর ১৯. গফফার ২০. ময়না ২১.রাজ্জাক ২২. নজরুল ২৩. আব্দুর রাজ্জাক ২৪. রিপনবিস্তারিত…


আশাশুনি থানায় নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বরণ ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই শেখ তারিকুল ইসলাম, শ্যামা প্রসাদ, শাহিনুর রহমান, জ্যোতির্ময় মন্ডল, এএসআই আশিকুর রহমান, জাকির হোসেন, জিয়াউর রহমান, নারী এসআই নাসিমা খাতুনসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত অফিসারবিস্তারিত…


জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয়  প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব

স্টাফ রিপোর্টার (এম এ আজিজ) : আজ  ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার, মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে আজ জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয়  প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাতক্ষীরায় ০১ (তালা- কলারোয়া) হাবিবুল ইসলাম হাবিব। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ঢাকা থেকে আজ বিকাল চারটার সময় মুক্তি পেলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাড. শাহানারা আক্তার বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়াবিস্তারিত…


সাতক্ষীরা শিল্পী পরিবারের পরিবেশনায় গানে গানে অনুদান সংগ্রহ

এম এ আজিজ: আজ সোমবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬,২০ মিনিট পর্যন্ত কলারোয়া শহীদ মিনারের সামনে মেইন রোড সংলগ্ন, সাতক্ষীরা সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন তথা সাতক্ষীরা শিল্পী পরিবার সংগীত পরিবেশন করেন।  “মানুষ মানুষের জন্য ” এই স্লোগানের ধারাবাহিকতায় একের পর  এক শিল্পীদের কন্ঠে গেয়ে যাওয়া সুমধুর সংগীত পরিবেশনের মাধ্যমে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আকুতি জানান। মাহবুব এর সার্বিক পরিচালনায় শিল্পী সোহাগ, শিল্পী, ছোঁয়া, অজয় সাহা , আলাউদ্দিন, শিরিনা, গাজী সহ ১৮-২০ জনের শিল্পীগ্রুপ। যাতায়াতের মাঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ , বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদেরকে সহযোগিতা করেন।


কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক @ গন্ডার র‍্যাবের হাতে আটক।

প্রেস বিজ্ঞপ্তি ১। র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গত ০৬ আগস্ট ২০২৪ তারিখ হাইসিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে জেল পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ১। এমদাদুল হক @ গন্ডার (৩৭), পিতা-হক সাহেব হাওলাদার @ গন্ডার, সাং-দক্ষিন চেচরি, থানা- কাঠালিয়া, জেলা- ঝালকাটি’ কে ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২০০ ঘটিকার সময় রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত এমদাদুল হক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামি। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ০৬ আগস্ট ২০২৪ তারিখ জেল হতে পলায়ন করে দেশের বিভিন্নবিস্তারিত…


আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

জামায়াত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “এখন যারা ধরা পড়ছে তারা বলছে, এটা আমি নিজ থেকে করি নাই, অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সবসময় বলা হতো- গাছটা এদিকে দুলছে, ওদিকে গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, তাহলে তো আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে, আমরা বানাইনি।” ০১ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে ঙ্বষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা.বিস্তারিত…


যশোরের শার্শায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বেনাপোল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপি’র আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু ও মনিরুল ইসলাম। এ সময় শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ন আহবায়ক কবির হোসেন, আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক দলেরবিস্তারিত…


পাইকগাছায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে কপোতাক্ষ মার্কেট চত্তরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র  সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। বক্তব্য রাখেন, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, বিএনপি নেতা সাইফুল ইসলাম তারিক, জাহিদুল ইসলাম লিটন, আমিনুর রহমান, আনারুল কাদির, আমিনুল ইসলাম বজলু, আব্দুস সাত্তার, আনারুল ইসলাম, যজ্ঞেশ্বর কার্তিক ও ইউনুছ মোল্ল্যা


জামায়াতে ইসলামীর বিবৃতি প্রদান

নওগাঁ জেলার সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩১ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “৩০ আগস্ট রাত সোয়া ১০টার দিকে নওগঁা জেলার সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি ও জামায়াত কর্মী আহমাদুল্লাহ আইহাই ইউনিয়ন আয়োজিত দলীয় প্রোগ্রাম শেষে ঙ্সয়দপুর ও মানিকুড়া রাস্তার মাঝামাঝি আসলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা ৭/৮ জন দুষ্কৃতিকারী লাঠি দিয়ে তাদের বেধড়ক পেটাতে থাকে এবং তাদের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে।বিস্তারিত…


আন্তঃসীমান্ত ইছামতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা মেরামতে অংশ নিচ্ছেন সাতক্ষীরা জামায়াতের আমীর

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত সাতক্ষীরার দেবহাটা এলাকার ইছামতি নদীর ভাঙ্গন কবলিত অংশ সম্মিলিত প্রচেষ্টায় শেষ হল নদীর বাঁধ নির্মানের কাজ।  শনিবার (৩১ আগস্ট) উপজেলার ভাতশালা বিশ্বাসবাড়ি এলাকায় এ কাজে অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামি সাতক্ষীরা জেলার আমীর মুহাদ্দিস রবিউল বাশারসহ ৪ শতাধিক  নেতৃবৃন্দ। সকালে ভাঙনে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন ও স্বেচ্ছাশ্রমর ভিত্তিতে বাঁধের ভরাট কাজের উদ্বোধন করেন জেলা জামাতের আমীর হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। এসময় মুহাদ্দিস রবিউল বাশার জানান, দেশের মানুষের জানমাল রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করি। নদী ভাঙন রক্ষায় যথাযর্থ বরাদ্দ দিয়েবিস্তারিত…