hannansb
ভার্জিনিয়ায় ফোবানা সম্মেলন আজ শুরু, তিন অঙ্গরাজ্যে একই নামে সাংস্কৃতিক অনুষ্ঠান
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের একমাত্র মূল ফোবানার ৩৮তম সম্মেলন আজ শুক্রবার (৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। আরও তিনটি অঙ্গরাজ্যে ফোবানা নামধারী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পৃথক তিনটি গোষ্ঠি। ৩৮তম ফোবানা সম্মেলনের আয়োজকদের দাবি ভার্জিনিয়া আর্লিংটনের ফোবানাই হচ্ছে একমাত্র মূল ফোবানা সম্মেলন। আজ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে এ সম্মেলনের। উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের মিলনমেলা খ্যাত ফোবানা সম্মেলনকে ঠেকাতে ফোবানা সম্মেলনের নাম ব্যবহার করে তিন দিনব্যাপী একই সময়ে পৃথক পৃথক ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেবিস্তারিত…
সাতক্ষীরার বুধহাটায় জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় বুধহাটায় জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস মুফতি মাওলানা রবিউল বাসারের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১.৩০ টায় করিম সুপার মার্কেটে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামাত আমীর মুহাদ্দিস মুফতি মাওলানা রবিউল বাসার। সভায় জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা জামাত আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেন, সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ড্যানিস,বিস্তারিত…
শনিবার রাজনৈতিক দলের সাথে আলোচনা ড. মুহাম্মদ ইউনূসের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে এ বৈঠকে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ উপস্থিত থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে। শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়া কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, শনিবার বিকেল ৩টায় বৈঠক শুরু হবে। যা চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে, ক্ষমতা গ্রহণের পর গত ৮ আগস্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয় ড. ইউনূসের। সেদিন তার সাথে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিকবিস্তারিত…
নতুনধারার ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন
ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকার বন্যার্তদেও মাঝে নতুনধারা বাংলাদেশ এনডিবির ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন হয়েছে। ২৬ আগস্ট শুরু হওয়া কর্মসূচি ৩০ আগস্ট সকাল ১০ টা থেকে দিনব্যাপী দাগনভূঞার সিলোনিয়া, রাজাপুরসহ বিভিন্ন এলাকায় মোমিন মেহেদীর নেতৃত্বে নতুনধারার নেতৃবৃন্দ খাবার ও কাপড় বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সদস্য আল আমিন বৈরাগী প্রমুখ। নতুনধারার নেতৃবৃন্দ জানান, সর্বসম্মতিক্রমে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তহবিল গঠন করা হয়। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহিত হয়- প্রথম দফায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগমের তত্বাবধানে ফেনীর দূর্গম এলাকায়, দ্বিতীয় দফায়বিস্তারিত…
কলারোয়ায় গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় বিএনপি নেতা হাবিবসহ ৪৬ নেতা-কর্মীর জামিনে আনন্দ মিছিল
কামরুল হাসান।। শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় প্রায় ৪ বছর কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি জননেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৪৬ নেতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় কলারোয়ায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আনন্দ মিছিল বের করে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে মিথ্যা মামলায় জামিন লাভ করায় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় কলারোয়া পৌর শহর। জননন্দিত জননেতা হাবিবসহ সকলের জামিনের খবরে কলারোয়ার সর্বত্র বইতে থাকে আনন্দের জোয়ার। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দলেরবিস্তারিত…
নলতায় শিক্ষকদের সাথে জামায়াতের মতবিনিময়
তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ সোমবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন আমীর আকবার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সম্মানিত শূরা কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের আমীর জননেতা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুরবিস্তারিত…
সাতক্ষীরায় পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: ২৫ আগষ্ট সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাতক্ষীরা জেলার বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে আলোচনা পেশ করেন কোম্পানির উর্দ্ধতন উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব নওশের আলী নাঈম। বিশেষ অথিতি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন মহাসিন, উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব খলিলুর রহমান শিকদার, প্রকল্প পরিচালক জনাব সাইফুল ইসলাম রুবেলসহ কোম্পানির বিভাগীয় ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ। প্রধান অথিতি তার আলোচনায় উল্লেখ করেন যে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বিশাল কর্মী বাহিনী নিয়ে সততা ও নিষ্ঠার সাথেবিস্তারিত…
বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করছে নলতা ইউনিয়ন পরিষদ, বিএনপি ও হাট কমিটি
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: দেশের বন্যাকবলিত জেলাগুলোর মানুষের সহায্য প্রদানের জন্য আর্থিক ও ত্রান তহবিল সংগ্রহ করছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ, নলতা ইউনিয়ন বিএনপি ও নলতা হাটখোলা দোকান মালিক কমিটির সদস্যরা। শনিবার বিকালে নলতা হাটখোলায় ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করা হয়। নলতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে উক্ত সাহায্যের অর্থ সংগ্রহ কাজে অংশ গ্রহন করেন, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন ও মিলন কুমারসহ সদস্যবৃন্দ, ইউপি সদস্য মোঃ আব্দুল মজিদ, মোঃ শামিম হোসেন, এসডিএফ সংস্থারবিস্তারিত…
সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার
ছাত্র-জনতাকে সাথে নিয়ে আমরা দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র রুখে দেবো
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের জনগণ ১৫টি বছর ধরে হত্যা, খুন, গুম সহ চরম নির্যাতনের শিকার হয়েছেন। আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, ব্যবসা হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন। আমরা যেটি দীর্ঘদিন যাবৎ করতে পারিনি এই ছাত্র আন্দোলন এক মাসেই তা করে দেখিয়েছে। তাই নির্বাচন নিয়ে কোন ব্যস্ততা নয়। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান সরকার সামনে এগিয়ে যাচ্ছে। তাদেরকে সহযোগী করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধীবিস্তারিত…
আশাশুনিতে অফ সিজন তরমুজ চাষে সফলতা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলায় অফ সিজনে তরমুজ চাষ করে কৃষক মেহদী হাসান সফলতা অর্জনে সক্ষম হয়েছেন। স্বল্প খরচ করে স্বল্প সময়ে অফ সিজন তরমুজ চাষ করে অতিরিক্ত মুনাফা অর্জন করায় এলাকার কৃষকরা তরমুজ চাষে ঝুকতে শুরু করেছে। আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলাকায় অসময়ে অধিক ফলন সম্ভব ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করে আসছিলেন। কৃষি বিভাগ এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে এই প্রথম বারের মত উচ্চ মূল্য ফসল প্রদর্শণী (অফ সিজন তরমুজ) চাষের উদ্যোগ গ্রহণ করে। দুই থেকে তিন মাসের মধ্যে এই তরমুজেরবিস্তারিত…


