কলারোয়ায় মাদরাসা পরিদর্শন করলেন সচিব জনাব ড. খ ম কবিরুল ইসলাম

কামরুল হাসান।। কলারোয়া আলিয়া মাদরাসার উন্নয়ন প্রকল্পের আওতাধীন নির্মিত চারতলা ভবনের নির্মান কাজ পর্যবেক্ষন ও পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম। শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় তিনি মাদরাসাটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং পড়া লেখার মান ও শিক্ষার্থীদের সম্পর্কে খোঁজ খবর নেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী বলেন, সচিব মহোদয় কলারোয়া আলিয়া মাদরাসা ও কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসার নির্মিত চারতলা ভবনের নির্মাণে সকল প্রকার অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রকৌশলীবৃন্দ, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আম্মদ আলীসহ সকল শিক্ষক ও শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা। এর আগে সচিব ড. খ ম কবিরুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান
  • কলারোয়ায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ডসহ জরিমানা
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়